Tuesday, April 7, 2026

হুগলির হরিপালে উন্নত গ্রামীণ হাসপাতাল, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দীর্ঘদিনের দাবি মেনে এবার হুগলির হরিপালে চালু হতে চলেছে ১০০ সজ্জা বিশিষ্ট উন্নতমানের গ্রামীণ হাসপাতাল। আগামী ২৬ তারিখ নবান্নের সভাঘর থেকে এই হাসপাতালের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও সেদিনের অনুষ্ঠানে নবান্নে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। হরিপাল হাসপাতালে উপস্থিত থাকবেন বিধায়ক করবী মান্না, সি এম ও এইচ,বি এম ও এইচ, বিডিও,পঞ্চায়েত সমিতির ও পঞ্চায়েতের আধিকারিকরা। হাসপাতালের খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া হরিপাল বিধানসভা এলাকায়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্নাকে ধন্যবাদ জানিয়েছেন হরিপাল বিধানসভার মানুষ।

আরও পড়ুন- এখনই গ্রে.ফতারি নয়,গরুপা.চার মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন আব্দুল লতিফ

Related articles

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...