Friday, April 3, 2026

পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে কোচবিহারে দ্বিতীয় দিনে জনসংযোগ যাত্রায় অভিষেক

Date:

Share post:

মানচিত্রে বাংলার মুকুট কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ারে ঝড় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলে শুভ সূচনার পর আজ বুধবার এই কর্মসূচির দ্বিতীয় দিন। এদিনও তিনি কোচবিহারে থাকবেন। শুরুতেই সুপার হিট তৃণমূলের এই নয়া কর্মসূচি। তুঙ্গে মানুষের আগ্রহ-উদ্দীপনা।

 

পঞ্চায়েতের আগে যা মাস্টার স্ট্রোক। এই ভূ-ভারতে আগে যা কেউ কোনওদিন দেখেনি, এবার সেটাই করে দেখাচ্ছে বাংলার শাসক দল তৃণমূল। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

বুধবার কর্মসূচির শুরুতেই পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান অভিষেক। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেন অভিষেক। তিনি লেখেন, “পঞ্চানন বর্মা
রাজবংশী জনজাতির নয়া সত্তাপরিচয়ের দিশারি।কোচবিহারে জনসংযোগ যাত্রার দ্বিতীয় দিনে তাঁর মূর্তিতে মাল্যদান করে আমি ঋদ্ধ হলাম। নতমস্তকে তাঁর পদতলে প্রার্থনা জানালাম সমস্ত রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নের জন্য। যে রাজবংশী সম্প্রদায়ের অস্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য রায় সাহেব পঞ্চানন বর্মা তাঁর সারাটা জীবন উৎসর্গ করেছিলেন, তাঁকে আমি শতকোটি প্রণাম জানাই।”

উল্লেখ্য, আগামী দু’মাস বাংলার প্রতিটি প্রান্তে বইবে এই অভিষেক ঝড়। জনসংযোগে বাংলার মাটি চষে ফেলবেন অভিষেক। মঙ্গলেই বাংলার মাথার মুকুট কোচবিহার থেকে শুরু হয়েছে নবজোয়ার। যেখানে গোপন ব্যালটে মানুষ গণতান্ত্রিক উপায়ে তাঁর পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলে কোনও নেতা-নেত্রীর প্রার্থী নয়, প্রার্থী হবে মানুষের। এরপর অভিষেক চলে যাবেন আলিপুরদুয়ার। বৃহস্পতিবার সেখানে কর্মসূচি।

আরও পড়ুন:এবার ইডি-সিবিআই নজরে পার্থর আস্থাভাজন কলকাতার এক কাউন্সিলর

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...