Friday, April 10, 2026

ফের কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তীব্র আ.ক্রমণ অভিষেকের, নিশানায় বিজেপি সাংসদ-বিধায়ক

Date:

Share post:

‘জনসংযোগ যাত্রা’র দ্বিতীয় দিনে সকাল থেকে সাধারণ মানুষের ভিড়ে মিশে এগিয়ে চলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বুধবার, কোচবিহার দক্ষিণের সভা থেকে ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন অভিষেক। কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nishith Pramanik) তুলোধোনা করেন তিনি। একই সঙ্গে নিশানা করেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে (Nikhilranjan Dey) কেও। একশো দিনের কাজের টাকা না দেওয়া থেকে শুরু করে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখার বিষয় সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সারা দেশের মধ্যে একমাত্র বাংলার প্রকল্পের টাকাই আটকে রেখেছে কেন্দ্র। রাজ্যের ২ কোটি ৬৫ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করেও টাকা পাননি। দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গে। আর তাঁকে কোণঠাসা করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এলাকার বিজেপি সাংসদ রাজ্যের দাবিদাওয়া নিয়ে সংসদে সরব হন না। নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী। অথচ সেই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বিএসএফ-ই কোচবিহারে অত্যাচার চালাচ্ছে। আদিবাসী রাজবংশী যুবকদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে।

সভা মঞ্চ থেকে কোচবিহার দক্ষিণের BJP বিধায়কের বিরুদ্ধেও তোপ দাগেন অভিষেক। তাঁর কথায়, গেরুয়া উত্তরীয় পরে, গেরুয়া টিকা দিয়ে বিধানসভায় গিয়ে এক মিনিটের মধ্যে হৈ-হট্টগোল করে “জয় শ্রীরাম” ধ্বনি দিয়ে অধিবেশন ছেড়ে বেরিয়ে যান বিধায়ক। “তারপর কলকাতায় ফুর্তি করেন”। এলাকার মানুষের সমস্যার কথা বিধানসভায় পৌঁছন না। আগামী পঞ্চায়েত নির্বাচনে যে নেতা সাধারণ মানুষের হয়ে কাজ করবেন। তাঁকে প্রার্থী করার আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই নিজের প্রার্থী নিজে বাছার জন্য আবেদন এবং ভোটের ব্যবস্থা করেছেন তিনি। ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে চলছে জায়গায় জায়গায় ভোটগ্রহণ।

 

 

 

Related articles

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...

এলিট মানসিকতার বিরুদ্ধে সরাসরি বার্তা, পরমা-সঙ্গীতাকে জবাব পূজারিণীর

সোশ্যাল মিডিয়ার (Social Media) আড়ালে বসে ইংরেজি উচ্চারণ আর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee) ও...

বিজেপির ‘সংকল্পপত্র’ নয়া জুমলা! ভিডিও দেখিয়ে বিজেপির দ্বিচারিতা ফাঁস অভিষেকের

বিজেপির ইস্তেহারে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকারভাতা। নয়া জুমলা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...