Friday, June 26, 2026

উপাচার্য নিয়োগের পরে সিনিয়র অধ্যাপকদের নাম চাইলেন রাজ্যপাল, ফের সংঘাতের সম্ভাবনা

Date:

Share post:

মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের পরে এবার সিনিয়র অধ্যাপকদের নাম চেয়ে পাঠালেন রাজ্যপাল। এই নিয়ে ফের রাজ্য-রাজ্যাপাল সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে। রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয়গুলির সিনিয়র অধ্যাপকদের নিয়ে ডেটাব্যাঙ্ক তৈরি করার উদ্যোগ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anadna Bose)। রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন করে সিনিয়র অধ্যাপকদের নাম চেয়ে পাঠালেন রাজ্যপাল। আর এই খবর প্রকাশ্যে আসতেই সংঘাতের বাতাবরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এক্তিয়ার বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ের কাজে তিনি নাক গলাচ্ছেন বলে অভিযোগ উঠতে পারে।

এদিকে সমস্ত উপাচার্যদের কাছে রাজভবন থেকে ইমেল করে নাম জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেখানে সিনিয়র অধ্যাপকদের নাম জানানোর বিষয়ে বলা হয়েছে। রাজভবনে থেকে ইমেল আসতেই উচ্চশিক্ষা দফতরের মতামত চেয়েছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের (University) উপাচার্যরা। কারণ, রাজ্যের নয়া নিয়ম অনুযায়ী উচ্চশিক্ষা দফতরের মাধ্যমেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাবে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শিক্ষামন্ত্রীর কানে গিয়েছে বলে খবর। যদিও সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেছেন, “আমরা এই বিষয় সম্পর্কে অবগত নই।“ সুতরাং উপাচার্যরা সিনিয়র অধ্যাপকদের নাম পাঠাবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...