Saturday, April 4, 2026

স.ন্ত্রাসবাদ ইস্যুতে ‘জিরো টলারেন্স’! SCO সম্মেলনে পাকিস্তান-চিনকে একযোগে আ.ক্রমণ রাজনাথের

Date:

Share post:

সন্ত্রাসবাদ (Terrorism) ইস্যুতে এবার নাম না করে পাকিস্তানকে (Pakistan) কড়া বার্তা দিল ভারত। শুক্রবার দিল্লিতে এসসিও (SCO) সদস্যভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সাফ জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে। আর সেকারণে এসসিও-র সকল সদস্য দেশকে একত্রিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানালেন রাজনাথ। শুক্রবার নয়াদিল্লির এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন এসসিও-র সচিব, চিনা প্রতিরক্ষামন্ত্রী, রুশ প্রতিরক্ষামন্ত্রী সহ বিশিষ্টরা। তবে সবাই সশরীরে উপস্থিত থাকলেও এদিনের বৈঠকে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। আর তারপরই রাজনাথ বলেন, আমাদের উচিত এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা। যদি সাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনকে আরও শক্তিশালী করতে হয়, তাহলে আমাদের একসঙ্গে এই লড়াই লড়তেই হবে।

শুক্রবার বৈঠকের শুরুতেই সভাপতি হিসাবে ভাষণ দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি সাফ জানান, সন্ত্রাস দমন করতে গেলে সদস্য দেশগুলিকে একজোট হয়ে লড়াই করতে হবে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন নিজেদের আদর্শ ছড়িয়ে দিচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। এমনকি অর্থ সংগ্রহের জন্য সাধারণ মানুষের থেকে চাঁদাও তোলার অভিযোগ উঠছে। আর এই পরিপ্রেক্ষিতে এসসিওকে যদি আরও মজবুত করে তুলতে হয়, সেক্ষেত্রে সমস্ত দেশগুলিকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

পাশাপাশি এদিন রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া বৈঠকে আফগানিস্তানের (Afghanisthan) পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রাজনাথ সিং এদিনের বৈঠকে বলেন, এই ফোরামের মাধ্যমে আমরা একে অপরের উদ্বেগের বিষয়ে জানতে পারি এবং মত বিনিময় করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...