Wednesday, June 24, 2026

হে.ফাজতে ইডির প্রশ্নবাণে বি.দ্ধ সুকন্যা! বাবার সঙ্গে দেখা করতে চেয়ে কেঁদে ভাসাচ্ছেন

Date:

Share post:

দিনকয়েক আগেই গরু পাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement DIrectorate)। তারপর থেকেই দিল্লির ইডি দফতরেই রয়েছেন সুকন্যা। আর দফায় দফায় তদন্তকারী আধিকারিকদের রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। সূত্রের খবর, এবার তদন্তকারীদের প্রশ্নে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন সুকন্যা। তিনি লাগাতার বলে চলেছেন, আমি কিছু করিনি। আমি ব্যবসা সংক্রান্ত কোনও নথি দিতে পারব না। পাশাপাশি সুকন্যা বারবার তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে চান। এমনকি তিহারে (Tihar Jail) বন্দি বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন সুকন্যা, এমনটাই সুত্রের খবর।

যদিও সেটা যে একেবারেই সম্ভব নয়, তা সুকন্যাকে সাফ জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে অনুব্রত কন্যা সাফ জানিয়েছেন, কেউ যদি তাঁর নামে টাকা জমা দেন তাহলে তাঁর দোষ। বলে রাখা প্রয়োজন, গরু পাচার কাণ্ডে সুকন্যার অ্যাকাউন্টে দফায় দফায় মোটা অঙ্কের টাকা পড়েছে। উল্লেখ্য, বুধবার বিকেলের পর অনুব্রতর মেয়েকে গ্রেফতার করেন গোয়েন্দারা। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দেয়। সেই হেফাজতেই বর্তমানে লাগাতার জেরা করা হচ্ছে তাঁকে। ইডি সূত্রে খবর, সুকন্যার নামে যে বিপুল সম্পত্তি আছে তার উৎস জানার চেষ্টা চলছে।

তবে গোয়েন্দাদের অনুমান, গরু পাচারের টাকায় অনুব্রত মেয়ের নামে সম্পত্তি করেছে। সেই বিষয় সুকন্যার থেকে জানার চেষ্টা করছেন তাঁরা। পাশাপাশি, সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন নানা সময়ে সেই অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের টাকা জমা পড়েছে। কিন্তু এই বিষয়ে সুকন্যার থেকে জানতে চাওয়া হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলে ইডি সূত্রে অভিযোগ।

 

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...