Saturday, May 30, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয়ের রথ থামল দিল্লি ক‍্যাপিটালসের। ৯ রানে দিল্লিকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ।হায়দরাবাদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অভিষেক শর্মা। ৬৭ রান করেন তিনি। তবে ব‍্যর্থ গেল মিচেল মার্শের দুরন্ত ইনিংস।

২) ফের হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেনে গুজরাত টাইটান্সের কাছে ৭ উইকেটে হারল নীতীশ রানার দল। গুজরাতের হয়ে বল হাতে তিন উইকেট মহম্মদ শামির। ব‍্যাট হাতে ৫১ রানে অপরাজিত বিজয় শঙ্কর। ব‍্যর্থ গেল গুরবাজের ৮১ রান।

৩) আবারও বিস্ফোরক রবি শাস্ত্রী। দল নির্বাচন নিয়ে মুখ খুললেন তিনি। শাস্ত্রীর বলেন,” এই ধরনের বৈঠক নিয়ে আমার কোনও ধারণা ছিল না। কিন্তু আমি বৈঠকে দেখতাম বাইরের অনেকে সেখানে নাক গলাত।

৪) আন্দোলনকারী কুস্তিগিরদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বেশ কিছুক্ষন বিনেশ ফোগাট, সাক্ষী মালিকদের সঙ্গে সময় কাটান তিনি। প্রিয়াঙ্কা গান্ধী বলেন,” গোটা দেশ ওদের পাশে এসে দাঁড়িয়েছে। কুস্তিগিররা যে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে, এতেই আমি গর্বিত।”

৫) ইতিহাস গড়ল রেজওয়ানা মল্লিক হিনা। এশিয়ার যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতেছে সে। শুধু তাই নয়, ভেঙে দিয়েছে আট বছরের পুরনো মিট রেকর্ডও।

আরও পড়ুন:ব‍্যর্থ মার্শের ইনিংস, দিল্লিকে ৯ রানে হারাল হায়দরাবাদ

 

 

Related articles

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...