Saturday, June 20, 2026

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও আজ মোদির শততম ‘ মন কি বাত ‘- এর সরাসরি সম্প্রচার!

Date:

Share post:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) ‘মন কি বাত ‘- এর (Mann ki baat) ১০০ তম সম্প্রচার হতে চলেছে আজ রবিবার। ২০১৪ সালে বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর এই অনুষ্ঠান শুরু হয়। দেশের সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্যই এই রেডিও সম্প্রচার বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রত্যেক মাসের শেষ রবিবার সকাল ১১টায় সম্প্রচারিত হয় মন কি বাত অনুষ্ঠান। আজ তার শততম পর্ব। জানা যাচ্ছে রে়ডিও থেকে শুরু করে অন্যান্য সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউবে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শুনতে পারবেন। অনুষ্ঠানের ১০০ তম পর্বের রয়েছে বিশেষ চমক। শুধুমাত্র ভারতেই নয়, এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে (United Nations Headquarter)। রাষ্ট্রপুঞ্জের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারেও সম্প্রচারিত হবে ভারতের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’।

সরকারি সূত্রে খবর দেশের প্রত্যেকটি রাজভবন, রাজ্যপালদের সরকারি বাসভবন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রীর বাড়িতেও এই অনুষ্ঠান শোনার জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের ১০০টি জায়গায় এই অনুষ্ঠানের সম্প্রচার শোনার ব্যবস্থা করা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে ।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...