Friday, April 3, 2026

কালী মূর্তি নিয়ে বিতর্কিত পোস্ট ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের, তীব্র সমালোচনায় সরল ছবি

Date:

Share post:

রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন হিন্দু দেবীর ছবি বিকৃতি। তুমুল সমালোচনার মুখে, শেষ পর্যন্ত টুইটার থেকে ছবি সরালো ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক (Ukraine Defense Ministry)।

কী ছিল সেই ছবিতে?

ঘন কালো মেঘের ছবি। যা দিয়ে তৈরি হয়েছে শিল্পকর্ম। মেঘের মধ্যে আঁকা হয়েছে নারীর অবয়ব। যার শরীরি বিভঙ্গ অনেকটাই হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর বিখ্যাত ছবির মতো। কিন্তু বিতর্ক দেখা দিয়েছে ছবির উপরের দিক নিয়ে। সেখানে জিভ বের করা নারীর মুখ। গলায় মুণ্ডুমালা বা ফুলের মালা। অবিকল কালী মূর্তির মতো। তবে হাতে খাঁড়া বা অসুরের মুণ্ডু নেই। হাতদু’টি জড়ো করে ধরে রাখা আছে পেটের নীচে, ঠিক যেভাবে মেরিলিনের ছবিতে উড়ন্ত স্কার্টের ধরে রাখা ছিল। মেঘই এখানে স্কার্ট (Skirt)।

রবিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক ছবিটি তাদের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) পোস্ট করেছে। সেই পোস্ট দেখেই ক্ষোভে ফেটে পড়েন অনেকে। ছবিটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে বলে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। যদিও টুইটার হ্যান্ডল থেকে বলা হয়, এটি নেহাতই একটি শিল্পকর্ম। তবে বিতর্কের জেরে ছবিটি টুইটার থেকে হাওয়া। এর আগে ভারতীয় বংশোদ্ভূত কানাডাবাসী পরিচালক লীনা মণিমেকালাইয়ের কালী পোস্টার নিয়ে বিতর্ক তুমুল বিতর্ক দেখা দেয়। সেই বিতর্কের আঁচ পৌঁছেছিল সংসদের অন্দরেও। এবার ফের এই আর্ট ওয়ার্ক। তবে, বিপদ বুঝে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক সেই ছবি আগে ভাগেই উড়িয়ে দিয়েছে।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...