Friday, April 3, 2026

জনসংখ্যা বাড়াতে মরিয়া চিন, এবার একাকী মহিলাদের নয়া অনুমতি

Date:

Share post:

জনসংখ্যার নিরিখে একসময় বিশ্বে প্রথম ছিল চিন (China)। মানব সম্পদই তাদের শ্রেষ্ঠ সম্পদ- এই মত ছিল সে দেশের সরকার। কিন্তু অতিমারি ও তার পররর্তী সময় দেখা যাচ্ছে ক্রমেই কমছে চিনের জনসংখ্যা। বাড়ছে বৃদ্ধ ও অক্ষম মানুষের সংখ্যা। এই পরিস্থিতিতে আগেই কলেজের ছাত্র-ছাত্রীদের ১ সপ্তাহ ছুটি দেওয়া হয়েছিল জনসংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে। এবার একাকী মহিলাদের জন্য IVF পদ্ধতিতে সন্তান ধারণের অনুমতি দিল চিনা প্রশাসন। তবে, সরকারি হাসপাতাল (Hospital) থেকে এই পদ্ধতিতে সন্তান ধারণ করতে পারবেন না তাঁরা। কিন্তু সমস্ত মাতৃত্বকালীন সুবিধা দেওয়া হবে। যদিও এবিষয়ে সরকারি তরফে কোনও ঘোষণা করা হয়নি।

কিছুদিন আগে চিনের শিজুয়ানের মতো কয়েকটি প্রদেশে একাকী মহিলাদের সন্তান ধারণের অনুমতি দেওয়া হয়। জনসংখ্যা কমে যাওয়ার কারণে যথেষ্ট উদ্বিগ্ন চিনা প্রশাসন। সেই কারণে এবার সারা দেশের সেই নির্দেশ কার্যকর করা হল। বিবাহিতাদের মতোই একাকী মায়েরাও গর্ভাবস্থায় সব সুবিধা পাবেন- কর্মক্ষেত্রে সবেতন ছুটি, সন্তানদের জন্য দেশের আর্থিক একাকী মহিলাদের সন্তান ধারণের অনুমতি দেওয়ায় জন্মের হার অনেকটা বাড়বে বলে আশা চিনা প্রশাসনের।

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...