Monday, April 6, 2026

ধোনির চেন্নাইকে ৪ উইকেটে হারাল ধাওয়ানের পাঞ্জাব

Date:

Share post:

চেন্নাই সুপার কিংসকে হারাল পাঞ্জাব কিংস। এদিন মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ৪ উইকেটে হারাল শিখর ধাওয়ানের পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে প্রভসিমরন করেন ৪২ রান। এদিকে ব‍্যর্থ কনওয়ের ৯২ রান।

 

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে। ৯২ রানে অপরাজিত। ৩৭ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ২৮ রান করেন শিভম দুবে। ১০ রানে রবীন্দ্র জাদেজা। ১৩ রানে অপরাজিত ধোনি। পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, সাম কুরান, রাহুল চাহার এবং রাজা।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন প্রভসিমরন। ৪২ রান করেন। ৪০ রান করেন লিভিংস্টোন। ২৮ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নেন তুষার দেশপান্ডে। ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। এক উইকেট নেন পাথিরানা।

আরও পড়ুন:রবিবার হাল্কা মেজাজে নাইট ব্রিগেড, খেলল গল্ফ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...