Saturday, April 4, 2026

নির্বিঘ্নেই সম্পন্ন হল জয়েন্ট এন্ট্রান্স, বাড়ল পরীক্ষার্থীর সংখ্যাও

Date:

Share post:

রবিবার রাজ্যে সুষ্ঠুভাবেই সম্পন্ন হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা। রবিবার সকাল ১১ টা থেকে শুরু হয় পরীক্ষা। তবে গত বছরের তুলনায় এবার রাজ্য জয়েন্টে পরীক্ষার্থী বাড়ল (Joint Exam Examination) ২৫ শতাংশ। মোট ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষা দেন। পাশাপাশি বাড়তি পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে এবছর পরীক্ষাকেন্দ্রের (Exam Hall) সংখ্যাও বাড়ায় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ২৭৭ থেকে বেড়ে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা করা হয় ৩০৬। পাশাপাশি নিরাপত্তার কারণে এবারই প্রথম প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর (Metal Detector) ব্যবহার করা হয়।

তবে পরীক্ষাকেন্দ্রগুলির মধ্যে এরাজ্যে ৩০৩টি এবং বাকি তিনটির মধ্যে দুটি ত্রিপুরায় (Tripura) এবং অন্যটি অসমের(Assam) শিলচরে। এদিন দুই অর্ধে হয় পরীক্ষা। সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয় অঙ্ক পরীক্ষা এবং দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত হয় ফিজিক্স (Physics) ও কেমিস্ট্রি (Chemistry) পরীক্ষা।

কিন্তু এদিন পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ মেলেনি। চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন, প্রায় ১ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রী, যা গত বছরের চেয়ে ২৫ শতাংশ বেশি। তবে শুধু পশ্চিমবঙ্গই (West Bengal) নয়, বাইরের রাজ্য থেকেও পরীক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদিন বাইরের রাজ্য থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা এসেছেন তাদের জন্য চালু করা হয় বিশেষ ট্রেনও (Special Train)। বিশেষ ব্যবস্থা করা হয় শিয়ালদহ (Sealdah) রেলের শাখাতেও। পাটনা এবং হাওড়ার মধ্যে বিশেষ একটি এক্সপ্রেস ট্রেন চালানো হয়।

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...