Monday, April 13, 2026

ভুয়ো কল-এসএমএস রুখতে সমস্ত টেলিকম সংস্থাগুলিকে নয়া নির্দেশ ট্রাইয়ের

Date:

Share post:

ভুয়ো কল এবং ভুয়ো এসএমএসে ঘুম ছুটেছে? কোনও দরকারি  কাজ করার সময় মোবাইল বাজছে টুংটাং করে?  কল রিসিভ করলেই ফোনের ওপাশ থেকে অপ্রয়োজনীয় কথা বলতে শুরু করে? এবার এমনই বিরক্তিকর কল থেকে মুক্তি পাবেন ।

আজ ১ মে থেকেই এই বড় পরিবর্তন শুরু হয়েছে। ভারতীয় টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) এর মাধ্যমে ভুয়ো কল এবং ভুয়ো এসএমএস বন্ধের নিয়মে একটি বড় পরিবর্তন আনা হয়েছে।
ট্রাই-এর পক্ষ থেকে সমস্ত টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেকের মোবাইলের ফোন কল এবং মেসেজ সার্ভিসে ইন্টেলিজেন্স স্প্যাম ফিল্টার অ্যাড করতে হবে৷ এটা থেকেই গ্রাহক ফোনে আসা ভুয়ো কল এবং মেসেজ থেকে মুক্তি পেতে পারেন।
ট্রাইয়ের দাওয়াই, ১০ নম্বরবিশিষ্ট মোবাইল নম্বরে প্রচারমূলক ফোনকল করা বন্ধ করুক টেলিকম সংস্থাগুলি। এমনকি, যিনি এ ধরনের ফোন করছেন, তাঁর ছবি এবং কলআইডি গ্রাহকের মোবাইলের পর্দায় যাতে ফুটে ওঠে, সে ব্যবস্থা করার কথাও বলেছে ট্রাই। তবে আপাতত ট্রাইয়ের প্রস্তাবে রাজি নয় টেলিকম সংস্থাগুলি। তাদের বক্তব্য, এতে গোপনীয়তা ভঙ্গ হবে ।
যদিও ট্রাইয়ের এই নির্দেশের জেরে এমন অগণিত গ্রাহক স্বস্তি পাবেন, যাঁরা নিত্যদিন ব্যস্ত সময়ে অযাচিত এমন বহু ফোনকল ও মেসেজ পান।

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...