Sunday, June 21, 2026

কানাইয়ালালদের নিয়ে বৈঠকে সকলকে একজোট হয়ে লড়াই করার বার্তা অভিষেকের

Date:

Share post:

কালিয়াগঞ্জের অশান্তি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার জনসংযোগ যাত্রায় উত্তর দিনাজপুর (North Dinajpur) থেকে দলের নেতাদের বিশেষ নির্দেশ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee। উত্তর দিনাজপুরের নেতাদের সঙ্গে আজ, মঙ্গলবার সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন অভিষেক দলের জেলা নেতৃত্বকে বলেন, ছোট ছোট সভা করে মানুষের কাছে বিজেপির অপকাণ্ড তুলে ধরুন। বিজেপির অপপ্রচার রুখতে জেলার নেতাদের আরও বেশি করে কালিয়াগঞ্জে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে। বিজেপি ও বিরোধীদের কুৎসা-অপপ্রচারের মোকাবিলা করতে হবে।

এদিকে, উত্তর দিনাজপুরের সাংগঠনিক বৈঠকে আজ আসেননি বিধায়ক আব্দুল করিম চৈধুরী। ওই বৈঠকে ২৫ জন আমন্ত্রিতের মধ্যে আব্দুল করিম চৌধুরীর নামও ছিল। কিন্তু সেই বৈঠকে যোগ দেননি ইসলামপুরের বিধায়ক। গতকাল অভিষেকের সভাতেও তিনি যোগ দেননি। জানা যাচ্ছে, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে আব্দুল করিম চৌধুরীর সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে পঞ্চায়েত ভোটকে সামনে জোরকদমে প্রস্তুতি শুরু করে দেওয়ার পরামর্শ দেন অভিষেক। তাঁর বার্তা, বিভেদ ভুলে পঞ্চায়েত নির্বাচনে সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে।


 

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...