Tuesday, June 23, 2026

ক্লাস সিক্সের নাবালিকার চল্লিশোর্ধ্ব বর!

Date:

Share post:

দেশ জুড়ে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এর স্লোগান দিচ্ছেন প্রধানমন্ত্রী (PM)। অথচ বাস্তব ছবিটা অন্য কথা বলছে। বিহারের সিওয়ান জেলার লক্ষ্মীপুর গ্রামের (Lakshmipur village in Siwan district of Bihar) বাসিন্দা নাবালিকার (minor girl) সঙ্গে চল্লিশোর্ধ্ব ব্যক্তির বিয়ের কথা প্রকাশ্যে আসতে রীতিমতো হইচই পড়ে গেছে। জানা যাচ্ছে বাবা সময় মতো ‘ধার’ শোধ করতে না পারার শাস্তি পেল ১২ বছরের মেয়ে। সেকারণে ষষ্ঠ শ্রেণীর নাবালিকাকে বিয়ে করার অভিযোগ (Bihar man weds minor girl) উঠল প্রায় বছর ৪০-এর এক ব্যক্তির বিরুদ্ধে।

বিহারে এমনিতেই সাধারণ মানুষের শিক্ষার হার নিয়ে বারবার প্রশ্ন ওঠে। কুসংস্কারের কারণে তা খবরের শিরোনামেও আসে। তবে এবার যা ঘটল তা নিয়ে নিন্দার ঝড় নেট দুনিয়ায়। স্থানীয় সূত্রে খবর মহেন্দ্র পান্ডে নামে এক ব্যক্তির থেকে ২ লক্ষ টাকা ধার হিসাবে নিয়েছিলেন নাবালিকার বাবা। কিন্তু সময় মতো তিনি টাকা পরিশোধ করতে পারেননি বলেই জানা যাচ্ছে। আর এরপরই টাকা না দেওয়ার অপরাধে নাবালিকাকে তাঁর বাড়িতে আটকে রাখার অভিযোগ চল্লিশোর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত। এর কিছু দিনের মধ্যেই ওই নাবালিকাকে বিয়ে করেন অভিযুক্ত। এরপরই নাবালিকার মা মারিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন। মহেন্দ্র পান্ডে নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে চাইল্ড ম্যারেজ আইনের পাশাপাশি পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।


 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...