Tuesday, June 23, 2026

রাজনীতি থেকে সন্ন্যাস! এনসিপি সভাপতির পদ ছাড়ার ঘোষণা পাওয়ারের

Date:

Share post:

এবার কি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার! কারণ, এনসিপি সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

এনসিপি প্রধানের পদে পাওয়ারের পরে কে বসবেন, তা এখনও স্পষ্ট নয়। গত কয়েকদিন ধরেই ভাইপো অজিত পাওয়ারের সঙ্গে শরদের সংঘাত চলছে। ১৯৯৯-এ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) প্রতিষ্ঠা করেছিলেন শরদ পাওয়ার (Sharad Powar)। আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে অজিতের সামনেই এনসিপি সভাপতির পদ ছাড়ার ঘোষণা করেন মহারাষ্ট্রের চারবারের মুখ্যমন্ত্রী। পদত্যাগের কথা জানিয়ে পাওয়ার বলেন, “নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে।“ এই মন্তব্য থেকেই ভাইপোর সঙ্গে সংঘাতের জেরেই সিদ্ধান্ত বলে অনুমান।

তবে, পাওয়ারের পদত্যাগ মানতে রাজি নন তাঁর অনুগামীরা। ভবিষ্যতে দল কোনও পথে এগোবে- তা ঠিক করতে সিনিয়র নেতাদের নিয়ে প্যানেলও তৈরি করে দিয়েছেন পাওয়ার। তবে, সমর্থকদের অনুরোধেও নিজের সিদ্ধান্ত থেকে সরেননি পাওয়ার।

 

 

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...