Saturday, April 4, 2026

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কী ভাবছে মোদি সরকার! বিস্ফো.রক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পরে, এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মোদি সরকারের মনোভাব প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)। এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, POK-কে নিজেদের আয়ত্তে নিয়ে আসাই কেন্দ্রীয় সরকারের অন্যতম অ্য়াজেন্ডা।

কেন্দ্রীয় মন্ত্রী সরকারি সফরে ইংল্যান্ডে (England) গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। লন্ডনে (London) এক অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের পড়ুয়াদের সঙ্গে দেখা করেন জিতেন্দ্র সিং। সেখানে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এতদিন কাশ্মীরে যে ভুলগুলি হয়েছিল তা সংশোধনের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জিতেন্দ্রের কথায়, ৩৭০ ধারার বিলোপের মাধ্যমে কাশ্মীরের বাসিন্দাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

২০১৯-এ ৩৭০ ধারা বিলোপ করে মোদি সরকার। এখন জম্মু-কাশ্মীর ও লাদাখ কেন্দ্রীয় শাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, পাকিস্তান থেকে যে শরণার্থীরা কাশ্মীরে এসেছিলেন তাঁদের প্রতি মোদি সরকার ন্যায় বিচার করেছে। এতদিন যাঁরা বঞ্চিত ছিলেন, তাঁদের জন্য অধিকার প্রতিষ্ঠার কাজ করেছে সরকার।

এই বিষয় নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুকে নিশানা করেন জিতেন্দ্র সিং। বলেন, রাজার অধীনে থাকা রাজ্যের সঙ্গে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, কাশ্মীরের ক্ষেত্রেও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার পটেলকে নেহরু সেটা করার নির্দেশ দিলে এই জটিলতা তৈরি হত না। জিতেন্দ্রের কথায়, মোদি সরকারের অন্য়তম কাজ হল পাকিস্তানের হাত থেকে পাক অধিকৃত কাশ্মীরকে পুনরুদ্ধার করা।


 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...