Tuesday, March 17, 2026

আইসিসির টেস্ট ক্রমতালিকায় অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে ভারত

Date:

Share post:

আর কয়েক সপ্তাহ পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর সেই ফাইনালে নামার আগেই খুশির খবর ভারতীয় দলে। আইসিসির টেস্ট ক্রমতালিকায় অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে রোহিত শর্মা, বিরাট কোহলিরা।তথ্য বলছে, ১৫ মাস পরে অস্ট্রেলিয়াকে সিংহাসন থেকে সরাল ভারত।এর আগে ১২২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে ছিল অস্ট্রেলিয়া।১১৯ পয়েন্ট ছিল ভারতের। নতুন যে ক্রমতালিকা ২০২০ সালের মে মাসের পর থেকে হওয়া সিরিজের পরিসংখ্যান অনুযায়ী হিসাব করা হয়েছে। সেই কারণে ২০২১-২২ মরসুমে পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ফলে অস্ট্রেলিয়ার জয়ের কোনও পয়েন্ট অজিরা পায়নি।সেই কারণে তাদের পয়েন্ট কমে হয়েছে ১১৬। অন্য দিকে ভারতের পয়েন্ট বেড়ে হয়েছে ১২১।

নতুন যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১১৪। চার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০৪। পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড,তাদের পয়েন্ট ১০০।

আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ভারত দ্বিতীয় বারের জন্য ফাইনাল খেলছে। গতবারের হারের ধাক্কা ভুলে এ বার জিততে মরিয়া রোহিত, কোহলিরা। অন্য দিকে এ বারই প্রথম ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামবেন প্যাট কামিন্সরাও।

কিন্তু রাতারাতি রেটিং পয়েন্টে এই বিরাট পরিবর্তন হল কী করে? আসলে বার্ষিক র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে মূলত মে ২০২০ থেকে মে ২০২২ পর্যন্ত যে যে সিরিজ সম্পূর্ণ হয়েছে, সেই সেই সিরিজকে রেটিং পয়েন্টের মধ্যে অর্ধেক হিসাবে ধরা হয়েছে। ২০২০ সালের আগের সব সিরিজ হিসাবের বাইরে চলে গিয়েছে। ফলে ২০১৯-২০ সার্কেলে অজিদের দুটি সিরিজ ধর্তব্যের মধ্যে আসেনি। সেকারণেই অস্ট্রেলিয়ার এই বিরাট অবনমন বলে জানা গিয়েছে।

 

spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...