Monday, April 6, 2026

বিজেপিশাসিত রাজ্যে নারী নি.র্যাতন, ডিনের বিরুদ্ধে যৌ.ন হেনস্থার অভিযোগ অধ্যাপিকার!

Date:

Share post:

ফের বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতন। অধ্যাপিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে স্বয়ং গুরগাঁও বিশ্ববিদ্যালয়ের (Gurugram University) ডিনের বিরুদ্ধে। অভিযোগ, গত ৪ মাস ধরে ওই মহিলার উপর অত্যাচার চালাচ্ছিলেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ডিন ধীরেন্দর কৌশিক (Dhirendra Kaushik)। প্রথমে এই বিষয়ে মুখ খুলতে সাহস পাননি ওই অধ্যাপিকা। পরে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেন নির্যাতিতা। তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ৪ মাস ধরে অধ্যাপিকার উপর নির্যাতন চালাচ্ছিলেন ধীরেন্দর কৌশিক। অভিযোগ, যৌন চাহিদা মেটানোর অধ্যাপিকাকে চাপ দিতেন তিনি। গত ২১ এপ্রিল পড়ানোর সময় ক্লাসে ঢুকে চিৎকার করেন ডিন। ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্লার্কদের ঘরে ডেকে নিয়ে গিয়ে তাঁকে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ। লাগাতার অধ্যাপিকার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন হত।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ধীরেন্দর কৌশিক। অভিযুক্ত ডিনের পালটা অভিযোগ, কাজে গাফিলতির কারণে শোকজ করা হয়েছিল অধ্যাপিকাকে। সেই রাগে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। কৌশিকের বিরুদ্ধে ২০১৮ সালেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। অভিযুক্তর বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে ধীরেন্দর।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...