Wednesday, April 8, 2026

আত্মরক্ষার্থে কি কালিয়াগঞ্জে গু.লি চালিয়েছিল পুলিশ? সিবিআই নয়, সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

কালিয়াগঞ্জে (Kaliagaunj) নিহত রাজবংশী যুবক মৃ্ত্যুঞ্জয় বর্মনের (Mrityunjoy Burman) মৃত্যুর তদন্তে পরিবারের তরফে তোলা সিবিআই (CBI) তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই মৃত্যুর তদন্তভার সিআইডি-এর (CID) হাতে তুলে দিল আদালত। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, একজন ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে তদন্ত করবে সিআইডি। আগামী ১২ মে’র মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাজ্যে এখনও সিবিআই তদন্তে অনড় মৃত যুবকের পরিবার।

আজ, বুধবার রাজ্য সরকার (State Government) কলকাতা হাইকোর্টে জানায়, আত্মরক্ষায় গুলি চালিয়েছিল পুলিশ। তবে সেই গুলিতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু কিনা তা তদন্ত সাপেক্ষ। গত ২৮ এপ্রিল জেলা পুলিশ সুপারকে একটি চিঠি দেয় মৃতের পরিবার। সেখানে লেখা হয় রাজ্য সরকারের পুলিশের উপরে ভরসা নেই তাদের। সেই চিঠির পর সরকারের তরফে তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডি-এর হাতে।

এরপরই কলকাতা পরবারের তরফে হাইকোর্টে মামলা করে বলা হয় সিআইডির নয়, মামলা সিবিআইয়ের হাতে দেওয়া হোক। তারই পরিপ্রেক্ষিতে আদালতের তরফে এদিন মন্তব্য করা হয়, পুলিশের উপরে ভরসা নেই জেনে তদন্ত সিবিআইডিকে দেওয়া হয়। তার দুদিন পরেই ফের সিবিআই তদন্তের নির্দেশ কীভাবে দেওয়া যায়? আগামী ১২ তারিখ সিবিআইডি রিপোর্ট দেবে। সেখানে স্পষ্ট হতে পারে কীভাবে মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। সিআইডি’র রিপোর্ট দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে কিনা।

 

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...