Monday, April 13, 2026

মুখ পু.ড়ল শুভেন্দুর, কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ম্যারাথন তল্লাশি শেষে খালিহাতে ফিরলেন আয়কর কর্তারা!

Date:

Share post:

ফের মুখ পুড়ল রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা (BJP Leader) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। প্রহর গুনছিলেন, ভেবেছিলেন বিপাকে পড়বে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। কিন্তু সে গুড়ে বালি! ব্যর্থ হয় শুভেন্দুর প্রতিহিংসার রাজনীতি। গতকাল, বুধবার সকাল ৮টা থেকে একটানা ৩০ ঘণ্টার ম্যারাথন জেরা ও তল্লাশির পর কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও অফিস ছেড়ে কার্যত খালিহাতে বেরিয়ে গেলেন আয়কর দফতরের কর্তারা (Income Tax Officials)। এরপরই বিধায়ককে নিয়ে তাঁর অনুগামী ও সমর্থকরা উত্তর দিনাজপুরে ”বিজয় মিছিল” বের করেন। তল্লাশির শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রায়গঞ্জের বিধায়ক। দাবি করেছিলেন, “রায়গঞ্জের বিধায়ক কোনও দুর্নীতি করে না। মানুষের জন্য কাজ করে। কাল এটা প্রমাণ হয়ে যাবে। সত্যের জয় হবেই”!

প্রসঙ্গত, কৃষ্ণ কল্যাণীকে বিধানসভায় প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই বিধায়কের বাড়িতেই হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকরা। বুধবার সকালে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেয় ইডি এবং আয়কর দফতর। সূত্রের খবর, আয় বহির্ভূত সম্পত্তি এবং ব্যবসায়িক লেনদেনের তথ্য তল্লাশি করতেই হানা দিয়েছে ইডি। পরে জানা যায়, অভিযানে শামিল আয়কর আধিকারিকরাও। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলে তৃণমূল।

শুধু কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও অফিস নয়, তাঁর গ্রামের বাড়ি ও গাড়ির শো-রুমেও তল্লাশি চালানো হয়। এমনকি, বিধায়কের হিসাবরক্ষক, ম্যানেজার, ব্যবসার অংশীদারদের বাড়িতেও তল্লাশি শুরু করে আয়কর দফতরের আধিকারিকরা। রাতভর চলে সেই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

গত বছর মার্চ মাসে বিধানসভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণ কল্যাণীকে হুমকি দেন। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সমালোচনা করেছিলেন শুভেন্দু। উঠে দাঁড়িয়ে পাল্টা প্রতিবাদ করেন কৃষ্ণ। শুভেন্দু কৃষ্ণের দিকে এগিয়ে গিয়ে কিছু বলেছিলেন। দু’জনের মধ্যে বচসা হয়। পরে বিধানসভায় সাংবাদিক সম্মেলনে কৃষ্ণ অভিযোগ করেন, শুভেন্দু যাওয়ার সময় তাঁকে হুমকি দেন, তাঁর বাড়িতে আয়কর হানা দেবে। এই বিষয়টি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নজরেও তখন এনেছিলেন রায়গঞ্জের বিধায়ক। বছর ঘুরতেই হুমকি সত্যি করে বিধায়কের বাড়ি ও অফিসে হানা দেন আয়কর আধিকারিকরা। কিন্তু নিট ফল জিরো। খালি হাতেই ফিরতে হল তদন্তকারীদের। মুখ পুড়ল শুভেন্দুর!

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...