Wednesday, June 24, 2026

রেডিওর সব ভাষার ঘোষক-ঘোষিকাকে ‘আকাশবাণী’ বলার নির্দেশ প্রসার ভারতীর

Date:

Share post:

২৭বছরে পা দিয়েছে প্রসার ভারতী। ১৯৯৭-তে ২৩ নভেম্বর পথ চলা শুরু করেছিল কেন্দ্রের এই স্বশাসিত সংস্থা। ১৯৯০-তে সংসদে প্রসার ভারতী আইন পাস হয়। গত ২৭ বছরে নানা উত্থান-পতনের সাক্ষী থেকেছে কেন্দ্রের এই স্বশাসিত সংস্থা। এবার রেডিওর সব ভাষার সমস্ত ঘোষক-ঘোষিকাকে ‘আকাশবাণী’ বলার নির্দেশ দিল প্রসার ভারতী।সেই নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে সব ভাষার ঘোষককেই এবার থেকে আকাশবাণী বলতে হবে।নিজস্ব ভাষা ছাড়াও, অন্য ভাষার কিছু অনুষ্ঠান করার দায়িত্ব থাকে সব আকাশবাণীরই।

সমস্ত আঞ্চলিক ভাষার প্রোগ্রাম আধিকারিকদের কাছে ইতিমধ্যেই এই মর্মে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।এমনকী ইংরাজীতেও ঘোষক-ঘোষিকারা This is All India Radio-র পরিবর্তে এবার থেকে বলবেন This is Akashvani ।এরই পাশাপাশি অফিসিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রেও সর্বত্র ‘আকাশবাণী’ লিখতে হবে।

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...