Sunday, March 29, 2026

“যোগ্য আর কেউ নেই?” ইডি প্রধানের পুনর্বহালে কেন্দ্রকে প্রশ্ন শীর্ষ আদালতের

Date:

Share post:

পক্ষপাতদুষ্টতার অভিযোগে বারবার বিরোধীদের নিশানায় এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই সংস্থার শীর্ষপদে থাকা সঞ্জয় কুমার মিশ্রের(Sanjay Kumar Mishra) মেয়াদ শেষের পরও তাঁকে দফায় দফায় ৩ বার পুনর্বহাল করেছে কেন্দ্র। এই সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার কেন্দ্রের কাছে প্রশ্ন রাখল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। আদালতের প্রশ্ন, “এই সংস্থায় আর কি কোনও যোগ্য মানুষ নেই, যিনি এই কাজটি করতে পারেন?” ইনি কবে অবসর নেবেন তা কেন্দ্রের কাছে জানতে চাইলেন বিচারপতি। পাশাপাশি একজন মানুষকে এতটা ভরসা করার কারণ নিয়েও সংশয় প্রকাশ করে শীর্ষ আদালত।

২০২০ সালে ইডির ডিরেক্টর হয়েছিলেন সঞ্জয় কুমার মিশ্র। তাঁর কার্যকালের মেয়াদ ছিল ২ বছর। কিন্তু মেয়াদ শেষের পরও তাঁকে সরায়নি মোদি সরকার। বরং দফায় দফায় ৩ বার তাঁর মেয়াদ বাড়িয়েছে। কেন্দ্রের এহেন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে ২০২১ সালে শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল ইডির ডিরেক্টর পদে সঞ্জয়ের কাজের মেয়াদ নতুন করে আর বাড়ানো যাবে না। কিন্তু ২০২১ সালের ১৫ নভেম্বর সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন আইন এবং দিল্লি স্পেশাল পুলিশ আইনে পরিবর্তন আনে মোদি সরকার। যেখানে বলা হয়, সরকার চাইলে সিবিআই এবং ইডি প্রধানের কার্যকালের মেয়াদ তিন বছরের জন্য বাড়িয়ে দিতে পারে। এই সংশোধিত বিধির বিরোধিতা করে শীর্ষ আদালতে যান রণদীপ সিং সুরজেওয়ালা, জয়া ঠাকুর এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই মামলার শুনানিতেই কেন্দ্রের কাছে প্রশ্ন রাখল শীর্ষ আদালত।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...