Wednesday, April 8, 2026

“রবীন্দ্র জয়ন্তীতে গান গাইতে হবে”, মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যের এই আমলকে বার্তা মুখ্যসচিবের

Date:

Share post:

মাইক হাতে দেখলে মনে হবে পুরো পেশাদার গায়ক। আর গান ধরার পর তো কথাই নেই! মহানায়ক সম্মানের মঞ্চে উত্তর কুমার-তনুজা অভিনীত রাজকুমারী ছবিতে কিশোর কুমারের সেই কালজয়ী প্লে-ব্যাক—”তবু বলে কেন সহসাই থেমে গেলে, বলো কী বলিতে এলে…”! এই গানটি ধরেছিলেন
বন ও প্রাণী সম্পদ দফতরের সচিব বিবেক কুমার। একজন দুঁদে আমলা হয়ে পেশাদার গায়কের থেকে কোনও অংশে যেন কম নয়। যেমন কন্ঠ, তেমন সুর, সেই সঙ্গে শরীরী ভাষাও দেখার মতো!

এবার রবীন্দ্রজয়ন্তীর মঞ্চে বিবেক কুমারকে গান করার অনুরোধ করলেন খোদ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, মুখ্যসচিব নাকি বিবেক কুমারকে বলেছেন, “আপনি রিহার্সাল শুরু করে দিন। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে গাইতে হবে”! বিবেক কুমারের কাছে গান হল প্যাশন। ঘরোয়া আড্ডাতেও গানে মেতে ওঠেন তিনি। বিবেক কুমারকে এক সময়ে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার নজরুল মঞ্চের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “বিবেক খুব ভাল গান গায়। একটা গান গাও তো”। মুখ্যমন্ত্রীর বলা মাত্রই গানও ধরেছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী বিবেক। এই আমলা বর্ষবরণের সন্ধ্যায় গান ধরেছিলেন, “রুক জানা নেহি, তু কভি হারকে…”!

নবান্নের অন্দরে মহলে ফিসফাস, অদূর ভবিষ্যতে রাজ্য প্রশাসনে আরও বড় দায়িত্বও নাকি পেতে পারেন কিশোরের ভক্ত সঙ্গীতপ্রেমী বিবেক কুমার।

 

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...