Friday, June 19, 2026

মে মাসেই পাটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠক

Date:

Share post:

একাধিকবার বিজেপি বিরোধী দলগুলিকে এক হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪এর লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে কেন্দ্র থেকে হটাতে জোট প্রয়োজন বলেই মনে করেন তিনি। ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ বিজেপি বিরোধী একাধিক দলনেতার সঙ্গে কথা হয়েছে তৃণমূলনেত্রীর। সূত্রের খবর,বিরোধী জোটের সলতে পাকাতে নীতীশ কুমারকে একটি বৈঠকের আয়োজন করার পরামর্শ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মে মাসের তৃতীয় সপ্তাহেই পাটনাতে বিজেপি বিরোধী দলগুলি বৈঠকে বসতে চলেছে।

আরও পড়ুন:লোকসভায় বিজেপিকে হটাতে ফের “ওয়ান ইজ টু ওয়ান” ফাইটের ডাক মমতার




জানা গেছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন মিটলেই বিরোধী নেতারা বৈঠকে বসবেন। পাটনায় আগামী ১৭ অথবা ১৮মে বৈঠকের দিন ঠিক করা হয়েছে। বৈঠকে কে বা কাঁরা উপস্থিত থাকবেন তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর,বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত  থাকতে পারেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে,কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বা তাঁর প্রতিনিধি, বামনেতা সীতারাম ইয়েচুরি, ডি রাজা, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

 

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...