Thursday, June 18, 2026

আজ বুদ্ধ পূর্ণিমা ও বছরের প্রথম চন্দ্রগ্রহণ! পূর্ণিমা ও গ্রহণের সময় জেনে নিন

Date:

Share post:

বৈশাখী পূর্ণিমা বিশেষ পূর্ণ তিথি। এই পূর্ণ তিথিতে সনাতন ধর্মের নবম অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধ । নেপালের লুম্বিনীনগরে রাজা শুদ্ধধন এবং মায়াদেবীর পুত্র রূপে তিনি অবতীর্ণ হন। এরপর বড় হয়ে ওঠা কপিলাবস্তুনগরে। রাজপুত্র হয়েও কোন মোহ মায়ায় আটকে রাখতে পারেনি গৌতম বুদ্ধকে।

আরও পড়ুন:হানিট্র্যাপে ফেঁসে দেশের প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানে চালান! ধৃত ডিআরডিও বিজ্ঞানী

সন্ন্যাসী এবং শব দেখে তাঁর জীবন সম্পর্কে ধারণা পরিবর্তন হয়। জরা, ব্যাধি এবং মৃত্যুকে জয় করার উদ্দেশ্যে, স্ত্রী, পুত্র, বিলাসিতা, রাজধর্ম, রাজ ঐশ্বর্য ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। তপস্যায় সিদ্ধিলাভ করেন এবং বৌদ্ধ ধর্মের পথপ্রদর্শক হিসাবে হিন্দু ধর্মের ইতিহাসে চিরস্মরণীয়। বুদ্ধ পূর্ণিমার শুভ দিনটি তিনটি স্মৃতি বিজড়িত। এই শুভ তিথিতেই ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেন, সিদ্ধিলাভ করেন এবং মহাপরি নির্বাণ লাভ করেন। বুদ্ধের এই জন্মতিথি বিশেষ পূর্ণ্য তিথি বলে মান্য হয়। আজ বুদ্ধপূর্ণিমা। পূর্ণিমার পাশাপাশি আজ বছরের প্রথম চন্দ্রগ্রহণ।


একনজরে পূর্ণিমা তিথির সময়সূচী-
ইংরেজি মতে ৪ মে, বৃহস্পতিবার রাত ১১টা ৪ মিনিট ৫৯ সেকেন্ড নাগাদ শুরু হবে পূর্ণিমা তিথির আরম্ভ। তিথি শেষ হবে ৫ মে, শুক্রবার রাত ১০টা ৪৯ মিনিট ১৬ সেকেন্ড নাগাদ।
চন্দ্রগ্রহণের সময়সূচী জেনে নিন-

৫ মে শুক্রবার ২০২৩ সালের প্রথম চন্দ্র
গ্রহণ শুরু রাত ৮টা ৪৬ মিনিটে, গ্রহণ শেষ রাত ১টা ২০ মিনিটে
তবে ভারতে দেখা যাবে না গ্রহণ। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপের দক্ষিণ-পূর্বের কিছু অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও ভারত মহাসাগরের কিছু অংশে গ্রহণ দৃশ্যমান হবে।

 

 

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...