Thursday, May 28, 2026

ফের বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের ছবি

Date:

Share post:

নেই সুশান্ত সিং রাজপুত। তাঁকে আজও সমানভাবে ‘মিস’ করেন তাঁর ভক্ত ও অনুরাগীরা। বড়পর্দায় প্রিয় অভিনেতাকে দেখতে চাইলেও সুযোগ কই? তাই সুশান্ত সিং রাজপুতের ভক্ত ও অনুরাগীদের জন্য সুখবর! ফের বড়পর্দায় দেখা মিলবে সুশান্ত সিং রাজপুত-কে। নতুন করে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’। আগামী ১২ মে, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বড়পর্দায় মুক্তি পাবে মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক।

আরও পড়ুন:ভাঙনের রোধে সামশেরগঞ্জে ১০০ কোটি বরাদ্দ! সরেজমিনে কাজ দেখলেন মুখ্যমন্ত্রী

সুশান্ত সিং রাজপুতের কেরিয়ারের অন্যতম হিট ছবি ‘এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’। ধোনির জীবনের জানা-অজানা অনেক গল্প দর্শকদের সামনে তুলে ধরেছিল এই ছবি। নীরজ পাণ্ডে পরিচালিত এই ছবিতে সুশান্ত ছাড়াও ছিলেন কিয়ারা আডবাণী , দিশা পাটানি  ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। আর এই ছবিই কার্যত বদলে দিয়েছিল সুশান্তের জীবন।

ছবিটিতে ধোনির চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য ভারতীয় প্রাক্তন অধিনায়কের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন ধোনি। এমএস জানিয়েছিলেন, সেই সময়ে সুশান্ত ধোনিকে প্রচুর প্রশ্ন করতেন। ধোনিও যতটা সম্ভব মন খুলেই উত্তর দিতেন তাঁর। নিজের সম্পর্কে এত কথা বলা সোজা ছিল না ধোনির পক্ষে। কিন্তু কেবল ছবির স্বার্থেই সুশান্তের কাজে কার্যত নিজের জীবনটা উজাড় করে দিয়েছিলেন ধোনি। আর তার সদব্যবহারও করেছিলেন সুশান্ত। যাঁরা ধোনিকে কাছ থেকে দেখেছেন, তাঁরাও অবাক হয়ে গিয়েছিলেন যে দুটো চরিত্রের মধ্যে এত মিল কখনও হতে পারে!


কেবল বাইশ গজের ইতিহাস নয়, পর্দায় ফুটে উঠেছিল ধোনির ব্যক্তিগত জীবনও। মহেন্দ্র সিং ধোনির ব্যক্তিগত জীবন, প্রেম, সম্পর্ক, সবই ফুটে উঠেছিল পর্দায়। সাক্ষীর চরিত্রে দেখা গিয়েছিল কিয়ারাকে। এই ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছিলেন সুশান্ত। ২০২০ সালের ১৪ জুন মৃত্যু হয় সুশান্তের। বান্দ্রায় তাঁর বাসভবন থেকে উদ্ধার হয়েছিল তাঁর মৃতদেহ। অনেকেই বলে, আত্মহত্যা করেছিলেন সুশান্ত। তবে তাঁর মৃত্যু এখনও রহস্যে মোড়া। তাঁর মৃত্যু নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছিল। তবে তার কোনোটাই এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি। এখনও দর্শকরা ভুলতে পারেননি মিষ্টি হাসি মুখের প্রতিভাবান সেই অভিনেতাকে।

 

 

Related articles

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...