Monday, April 6, 2026

আরসিবিকে ৭ উইকেটে হারাল দিল্লি, দুরন্ত ইনিংস সল্টের

Date:

Share post:

শনিবার আইপিএল-এর দ্বিতীয় ম‍্যাচে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরকে হারাল দিল্লি ক‍্যাপিটালস। এদিন ফ‍্যাফ ডুপ্লেসিদের ৭ উইকেটে হারাল ডেভিড ওয়ার্নারের দল। দিল্লির হয়ে দুরন্ত ইনিংস খেলেন ফিলিপ সল্ট। ৮৭ রান করেন তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে ব‍্যাঙ্গালোর। আরসিবির হয়ে ৫৫ রান করেন বিরাট কোহলি। ৪৫ রান করেন ডুপ্লেসি। শূন‍্য রান করেন ম‍্যাক্সওয়েল। ৫৪ রানে অপরাজিত লোমরর। ১১ রানে দীনেশ কার্তিক। দিল্লির হয়ে দুই উইকেট নেন মিচেল মার্শ। একটি করে উইকেট নেন খলিল আহমেদ এবং মুকেশ কুমার।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় দিল্লি। দিল্লির হয়ে দুরন্ত ইনিংস খেলেন সল্ট। ৮৭ রান করেন তিনি। ২২ রান করেন অধিনায়ক ওয়ার্নার। মিচেল মার্শ করেন ২৬ রান। ৩৫ রান করেন রসও। আরসিবির হয়ে একটি করে উইকেট নেন জস হ‍্যাজলউড, কর্ণ শর্মা এবং হর্ষল প‍্যাটেল।

আরও পড়ুন:দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে বিরাট রেকর্ড কোহলির

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...