Wednesday, April 1, 2026

সতীর্থ ও ক্লাবের কাছে ক্ষমা চাইলেন মেসি

Date:

Share post:

ক্ষমা চাইলেন লিওনেল মেসি। পিএসজিকে না জানিয়ে সপরিবার সৌদি আরব গিয়েছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্তাইন তারকা। তারপরই ক্লাবের পক্ষ থেকে দু’‌সপ্তাহের জন্য মেসিকে নির্বাসিত করা হয়। এই দু’সপ্তাহ পিএসজির হয়ে কোন ম‍্যাচও খেলতে পারবেন না লিও। আর এই নিয়ে অবশেষে ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নিলেন মেসি। নিজের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় মেসি বলেন, “সতীর্থ ও ক্লাবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”প্রসঙ্গত, সৌদি সরকারের পর্যটনের ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর মেসি। বিজ্ঞাপনী শুটিংয়ের জন্যই তিনি সৌদি আরব যান। কিন্তু ক্লাবকে জানাননি।

মেসি বলেন, “ভেবেছিলাম ম্যাচের পরদিন অনুশীলনে বিরতি থাকবে। যেমনটা আগের সপ্তাহে হয়েছিল। এর আগেও আমি সৌদি সফর বাতিল করেছিলাম। কিন্তু এবার তা করতে পারিনি। ক্ষমা চেয়ে নিলাম। এখন ক্লাবের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।”

এদিকে মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন রয়েছে।শোনা যাচ্ছে, রোনাল্ডোর মতো সৌদির ক্লাবেও যেতে পারেন। মেসিকে নিজেদের দলে পেতে আগ্রহী সৌদির আল হিলাল ক্লাব। খবর অনুযায়ী, এক মাস আগেই মেসিকে আল হিলাল বার্ষিক ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি প্রস্তাব করে। সেই দিকে খানিক এগিয়ে মেসি। তবে শুধু আল হিলাল নয়, এমএলেস এর ইন্টার মিয়ামি দল এবং পুরোনো ক্লাব বার্সেলোনায় প্রস্তাব দিয়েছে। এখন দেখার কোন দিকে পা বাড়ান লিও।

আরও পড়ুন:আন্দোলনকারী কুস্তিগিরদের নিয়ে বিশেষ বার্তা সৌরভের

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...