Friday, June 26, 2026

হা.মলা থেকে বাঁচতে বাঙ্কারে পুতিন, জনসমক্ষে তাঁর ডামি!

Date:

Share post:

ক্রেমলিনের(Cremlin) প্রাসাদে ড্রোন হামলার ঘটনার পর রাশিয়ার(Russia) প্রেসিডেন্টের বর্তমান ঠিকানা নাকি বাঙ্কার। সম্প্রতি এমনই গুঞ্জন ছড়িয়েছে গোটা রাশিয়া জুড়ে। এদিকে বাইরে যাকে দেখা যাচ্ছে তিনি নাকি তিনি নাকি পুতিনের(Vladimir Putin) ডামি। রুশ প্রেসিডেন্টকে নিয়ে এহেন গুঞ্জন যখন চরম আকার ধারণ করেছে ঠিক সেই সময় মুখ খুলল রশিয়া প্রশাসন। এবিষয়ে ক্রেমলিনের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জানাতে হল, যে গুঞ্জন চলছে তা সম্পূর্ণ মিথ্যা ও গুজব। বহাল তবিয়তে প্রকাশ্যেই রয়েছেন প্রেসিডেন্ট।

সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোয় এক সম্মেলনে উপস্থিত হয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “আপনারা হয়ত শুনেছেন, পুতিনের মতো দেখতে অনেকেই নাকি আছেন, যারা তার বদলে কাজ করছেন। আর পুতিন বাঙ্কারে রয়েছেন। এটা মিথ্যা ও গুজব।” এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট শারীরিকভাবে অসুস্থ বলে যে কথা ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটাও সম্পূর্ণ মিথ্যা বলে জানান দিমিত্রি। রাশিয়ার প্রেসিডেন্ট যে প্রকাশ্যে ও সুস্থ রয়েছেন তার উদাহরণ সম্প্রতি চিনের প্রেসিডেন্টের শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাত। জানা গিয়েছে গতমাসে মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাত করেন চিনের প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি জানান, ২০২৪ সালে ফের ক্ষমতায় আসবেন পুতিন।

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...