Tuesday, June 23, 2026

মার্লিন রাইসের ক্লাব প্যাভিলিয়ন ক্রিকেট গ্রাউন্ডে ট্রাইনেশন সিরিজে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

Date:

Share post:

ভারতীয় ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন (IDCA) সক্ষম খেলোয়াড়দের প্রতিভাকে তুলে ধরতে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছিল। তাদের এই আয়োজিত সিরিজ এ অংশ নিয়েছিল নেপাল, ভারত ও বাংলাদেশ। ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত এই খেলা চলে। শুক্রবার এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মার্লিন রাইসের ক্লাব প্যাভিলিয়ন ক্রিকেট গ্রাউন্ডে। ভারত বনাম বাংলাদেশের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ভারত ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৩ রান করে। বাংলাদেশ ১০ উইকেট হারিয়ে ১২৭ রানে মাঠ ছাড়ে। জয়ী হয় ভারত। এই লিগের ফাইনালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার পিটার কুক, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রী শিবশংকর পাল এবং মার্লিন গ্রুপ এর চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা সহ মার্লিন গ্রপের সিএসআর এর সহ সভাপতি শ্রী সরবানী ভট্টাচার্য ।

এই অনুষ্ঠানের এসে মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা বলেন, “আমরা আইডিসিএ এর এই ট্রাইনেশন সিরিজের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত। সারা ভারত থেকে উঠে আসা সেরা প্রতিভাদের একটি দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষী হয়েছি। আমি সমস্ত ক্রিকেটারদের ভবিষ্যত প্রচেষ্টার জন্য আন্তরিকভাবে শুভকামনা জানাই। মার্লিন থেকে আমরা সুপার সিক্স, সিরিজের সেরা ফিল্ডার, সিরিজের সেরা উইকেটরক্ষক, দ্রুততম ফিফটি এবং সর্বোচ্চ উইকেট নেওয়ার মতো বিভাগে সেরাদের সম্মানিত করতে পেরে আনন্দিত। আমরা ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগের পাশে থাকব। নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রাইনেশন ওয়ানডে সিরিজে প্রত্যেকটা দলই ভালো খেলেছে। এই প্রতিভাগুলিকে সর্বস্তরে স্বীকৃত করা উচিত। ”

আরও পড়ুন- বাকিংহাম প্যালেসে রাজার অভিষেক, হুগলির প্রত্যন্ত গ্রাম থেকে ডাক পেলেন প্রিয়াঙ্কা!

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...