Wednesday, March 25, 2026

আস্থা নেই পদ্মে!মধ্যপ্রদেশে হাত ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের

Date:

Share post:

মধ্যপ্রদেশের আসন্ন নির্বাচনের আগেই বড় ধাক্কা পদ্মশিবিরে।শনিবার দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির প্রাক্তন মন্ত্রী তথা তিন বারের বিধায়ক দীপক জোশী। তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কৈলাস জোশীর পুত্রও বটে। শনিবারই বিজেপির প্রাক্তন বিধায়ক রাধেলাল বাঘেলও কংগ্রেসে যোগ দেন।

আরও পড়ুন:কুস্তিগিরদের পাশে এবার হাজার হাজার কৃষক! আটোসাঁটো নিরাপত্তা যন্তরমন্তরে

চলতি বছরের শেষেই নাগাদ মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে বিজেপ ভাঙন। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কৈলাস-পুত্র দীপক। শনিবার কংগ্রেস দফতরে প্রদেশ সভাপতি কমলনাথের উপস্থিতিতে তিনি কংগ্রেসে যোগ দেন। তার ঠিক আগেই বিজেপি ছেড়ে হাত ধরেন আর এক বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক রাধেলাল বাঘেলও।

কংগ্রেসে যোগদানের পর দীপক সাংবাদিকদের জানান, তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁকে বাঁচাতে তিনি রাজ্য প্রশাসনের দোরে দোরে ঘুরেছেন, কিন্তু কেউ তাঁকে সহায়তা করেনি। সে ভাবেই স্ত্রীর মৃত্যু হয়। দীপক বলেন, ‘‘আমার অবস্থাই যদি এ রকম হয়, তা হলে সাধারণ মানুষ কোথায় যাবে! তাই সিদ্ধান্ত নিয়েছি আর ওই দলে নয়।’’

প্রসঙ্গত, দীপক তিন বারের বিজেপি বিধায়ক। ২০০৩ সালে প্রথম বার বাগলি দেওয়াস জেলা থেকে জেতেন তিনি। তার পর ২০০৮ সালে আসন বদলে হাতপিপলিয়া আসনে দাঁড়ান। ২০০৮ এবং ২০১৩ সালে পর পর দু’বার সেখান থেকেই তিনি জেতেন। ২০১৮ সালে শিবরাজ মন্ত্রিসভায় তিনি মন্ত্রীও হন। কিন্তু ২০১৮-এর বিধানসভা ভোটে তিনি কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। সেই সময় থেকেই বিজেপিতে তাঁর দর কমতে থাকে।

কংগ্রেসে যোগ দেওয়ার পর দীপক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁকে বাঁচাতে তিনি রাজ্য প্রশাসনের দোরে দোরে ঘুরেছেন, কিন্তু কেউ তাঁকে সহায়তা করেনি।দীপক বলেন, ‘‘আমার অবস্থাই যদি এ রকম হয়, তা হলে সাধারণ মানুষ কোথায় যাবে! তাই সিদ্ধান্ত নিয়েছি আর ওই দলে নয়।’’

 

 

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...