Monday, April 6, 2026

অরুণ জেটলিতে গলল বরফ, হাত মেলালেন সৌরভ-বিরাট, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

চিন্নস্বামীতে যেটা হয়নি, সেটা হল অরুণ জেটলি স্টেডিয়ামে। চিন্নস্বামী দেখে ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়-বিরাট কোহলি শীতল সংঘাত। ডাগ আউটে বসে থাকা সৌরভের দিকে কড়া চাউনি হোক কিংবা ম‍্যাচ শেষে দু’জনের সৌজন্য হাত না মেলানো। যে দৃশ‍্য ঝড় তুলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়াম দেখল অন‍্য দৃশ‍্য। সামনাসামনি চলে আসেন বিরাট-সৌরভ। সৌরভ কাছে টেনে নেন কোহলিকে। হাত মেলালেন তাঁরা। সেই সঙ্গে কোহলির কাঁধে হাত রেখে কিছু বললেনও। যেই ছবি মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, কয়েক বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বোর্ড সভাপতি এবং বিরাট জাতীয় দলের  অধিনায়ক, সেই সময় থেকেই দুজনের সংঘাত শুরু। কোহলি টি-২০ নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর সৌরভ সংবাদমাধ্যমে বলেন, কোহলিকে অনুরোধ করা হয়েছিল নেতৃত্ব না ছাড়ার জন্য। পাল্টা দক্ষিণ আফ্রিকা সফরের যাওয়ার আগে দেশের মাটিতে বিষ্ফোরক প্রেস কনফারেন্স-এ কোহলি জানান, বোর্ডের তরফে অবশ্য তাঁর কাছে কোনও অনুরোধ আসেনি। সরাসরি সৌরভের বক্তব্যকে মিথ‍্যা বলার কথা বলেন বিরাট। এরপরে একদিনের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় কোহলিকে। বোর্ডের তরফে বলা হয় সীমিত ওভারের দুই ফরম্যাটে আলাদা আলাদা নেতার প্রয়োজন নেই। এরপর ক্ষুব্ধ হয়ে কোহলি দক্ষিণ আফ্রিকা সফরের পরেই টেস্টের নেতৃত্ব-ও ছেড়ে দেন।

আরও পড়ুন:সৌরভের করা মন্তব্য নিয়ে মুখ খুললেন বিনেশ, যন্তর মন্তরে মহারাজকে আমন্ত্রণ আন্দলনকারী কুস্তিগিরের

 

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...