Wednesday, March 25, 2026

“গোটা বিশ্বের কাছে কোণঠাসা পাকিস্তান”! বিলাবলের ভারত সফর নিয়ে ‘প্রশ্নবাণ’ ইমরানের

Date:

Share post:

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Summit) সম্মেলনে যোগ দিতে দিন দুয়েক আগেই ভারতে এসেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari)। ইতিমধ্যে ভারত সফর সেরে পাকিস্তানে (Pakistan) ফিরে গিয়েছেন বিলাবল এবং তারপর তিনি গিয়েছেন ব্রিটেনে (Britain)। বর্তমানে রাজা তৃতীয় চার্লসের (King Charles iii) রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেনে রয়েছেন তিনি। কিন্তু এত খরচ করে এই সব বিদেশ সফর করে কী লাভ হচ্ছে পাকিস্তানের? এবার সেই প্রশ্নই তুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের প্রধান ইমরান খান (Imran Khan)।

শনিবার লাহোরের একটি মিছিলে যোগ দিয়েছিলেন ইমরান। আর সেই মিছিল থেকেই এমন প্রশ্ন তুললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এদিনের মিছিল থেকেই বর্তমান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারিকে একহাত নেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশিতও হয়েছে। ইমরান খান লাহোরের মিছিল থেকে পাক বিদেশমন্ত্রীর উদ্দেশে বলেন, গোটা বিশ্বের কাছে অত্যন্ত নিচু করা হচ্ছে পাকিস্তানকে। বিলাবল, আপনি সারা বিশ্বে ঘুরছেন। প্রথমে আপনি বলুন বিভিন্ন বিদেশ সফরের জন্য আপনার কত খরচ হচ্ছে। এর থেকে দেশের কী কোনও লাভ হচ্ছে? পাশাপাশি এদিন ভারত সফর থেকে পাকিস্তানের কোনও লাভ হচ্ছে কী না সে বিষয়েও প্রশ্ন করেছেন ইমরান।

উল্লেখ্য, সন্ত্রাসবাদে মদত, দেশকে জঙ্গিদের আশ্রয়স্থল বানিয়ে গোটা বিশ্বের কাছেই বর্তমানে কোণঠাসা পাকিস্তান। আর সেই সঙ্গে পাক অর্থনীতির অবস্থাও টালমাটাল। বিভিন্ন দেশের কাছে সাহায্যের আশায় কার্যত ভিক্ষা প্রার্থনা করতে হচ্ছে পাকিস্তানকে। আর এদিন এই বিষয়ের রেশ টেনেই কাশ্মীর ও সন্ত্রাসবাদ ইস্যুতে তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস সন্ত্রাসবাদের কোনও সীমারেখা হয় না এবং যে কোনও মূল্যে তা বন্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি এদিন পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা কাশ্মীরে রয়েছেন বলেও অভিযোগ করেছেন ইমরান।

 

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...