Saturday, April 4, 2026

মেসির মুকুটে নতুন পালক, পিছনে ফেললেন নাদালকে

Date:

Share post:

আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসির মুকুটে নতুন পালক। সোমবার প্যারিসে ২০২৩ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার জিতলেন লিও। ৩৬ বছরের খরা কাটিয়ে মেসির নেতৃত্বে ২০২২ কাতার বিশ্বকাপ ঘরে তুলেছে নীল-সাদার দল। সেই সুবাদে এই পুরস্কার জয়ের স্বাদ পেলেন মেসি। এই নিয়ে দ্বিতীয়বার লরিয়াস স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন লিও। বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্তিনা পুরুষ ফুটবল দল।

মেসির সঙ্গে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাক্স ভার্স্টাপেন, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, এনবিএ আইকন স্টিফেন কারি এবং রেকর্ড-ব্রেকিং পোল ভল্টার মন্ডো ডুপ্ল্যান্টিস। সবাইকে পিছনে ফেলে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার জয় করেন লিও।

এদিকে লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ান এরিকসেন।

আরও পড়ুন:রেকর্ড অর্থে সৌদির ক্লাবে মেসি: রিপোর্ট


 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...