Saturday, June 20, 2026

অ*শান্ত মণিপুর থেকে আরও ৩৫ জন পড়ুয়াকে ঘরে ফেরাল নবান্ন!

Date:

Share post:

এখনও উত্তপ্ত মণিপুর।দফায় দফায় চলছে বিক্ষোভ। এই পরিস্থিতির মধ্যেই বাংলার পড়ুয়াদের ঘরে ফেরাতে তৎপর নবান্ন। মঙ্গলবার রাতে মণিপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া ৩৫ পড়ুয়াকে ফেরানো হয়েছে।কলকাতা বিমানবন্দর থেকে তাঁদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নবান্নের তরফে।

আরও পড়ুন:“রেল স্টেশনে আমার স্যুটকেস বয়ে নিয়ে যেতো”, কলকাতায় দাঁড়িয়ে মোদিকে তোপ সুব্রহ্মণ্যম স্বামীর

আরও পড়ুন:দাদুর সঙ্গে দেখা করে ক্লান্তি উধাও: কুসুম্বায় মামাবাড়িতে অভিষেক

প্রশাসনের তরফে খবর, মঙ্গলবার রাতে মোট ৩৫ জন পড়ুয়াকে মণিপুর থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। তাঁদের জন্য ইম্ফলে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। ৩৫ পড়ুয়াদের মধ্যে ১৩ জন মণিপুরের ন্যাশনাল স্পোর্টস বিশ্ববিদ্যালয়, ১৪ জন এনআইটি, ৩ জন ইম্ফর আইআইটি ও ৫ জন আরআইএমএসের পড়ুয়া। ঘরে ফেরা পড়ুয়াদের মধ্যে দার্জিলিং, কোচবিহার, মালদহ, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া দুই ২৪ পরগনা ও কলকাতার বাসিন্দাও রয়েছে।
প্রসঙ্গত, মণিপুরে অশান্তি ছড়াতেই তৎপর হয়ে ওঠে রাজ্য সরকার। নবান্নের তরফে চালু করা হয় হেল্পলাইন নম্বর। উত্তর-পূর্বের রাজ্যে আটকে পড়া বাংলার ছাত্রছাত্রীদের ঘরে ফেরানোর প্রক্রিয়ায় শুরু করেছিল নবান্ন। এমনকী, মুখ্যমমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে সেফ প্যাসেজ করে দেওয়ার আর্জিও জানিয়েছিলেন। তাঁর চিন্তা ছিল, অনেক পড়ুয়াই মণিপুরের প্রান্তিক এলাকায় থাকেন। যাদের বিমানবন্দরে পৌঁছতেই বেগ পেতে হতে পারে। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেই মঙ্গলবার রাতে ঘরে ফিরল ৩৫ পড়ুয়া।

 

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...