Thursday, June 25, 2026

“রেল স্টেশনে আমার স্যুটকেস বয়ে নিয়ে যেতো”, কলকাতায় দাঁড়িয়ে মোদিকে তোপ সুব্রহ্মণ্যম স্বামীর

Date:

Share post:

একটা সময় ট্রেন থেকে নামার সময় তাঁর স্যুটকেসও বয়ে নিয়ে যেতেন নরেন্দ্র মোদি, আজ প্রধানমন্ত্রী হয়ে সেই ব্যক্তির আচরণ ফ্যাসিস্টের মতো। দেশে একটি ফ্যাসিবাদী সরকার চালাচ্ছেন মোদি। কলকাতায় বণিকসভার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন সুব্রহ্মণ্যম স্বামী। যিনি নিজেই বিজেপি নেতা এবং ছ’বারের সাংসদ। একইসঙ্গে তিনি বাংলা তথা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন। দ্ব্যর্থহীন ভাষায় জানালেন, প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত যোগ্যতা রয়েছে লড়াকু মমতার।

আরও পড়ুন:কর্নাটকে ক্ষমতায় কি ফের বিজেপি নাকি হাত-বদল?আজ রায় দান ভোটদাতাদের

মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তীতে কলকাতার সায়েন্স সিটিতে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, ঠিক তখনই ঢিলছোড়া দূরত্বের এক অভিজাত হোটেলে একের পর এক বাক্যবানে মোদি সরকারকে বেআব্রু করলেন সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর কথায়, “এখন আর সংসদে বিতর্ক হয় না। মিডিয়াতেও সরকার বিরোধী খবর হয় না। দিল্লির সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে।” এরপরই প্রধানমন্ত্রীকে তোপ দেগে বিজেপি সাংসদের কটাক্ষ, “মোদি আসলে আমাকে ভয় পান! ‘৭২ সাল থেকে ওর সঙ্গে আমার পরিচয়। এক সময় আমি রেল স্টেশনে নামার পর ও আমার স্যুটকেসও বয়েছিল। সেই ব্যক্তি এখন প্রধানমন্ত্রী। আমাকে কি তাঁর ধারেকাছে রাখবেন? ওই অস্বস্তিকর স্মৃতি তো বারবার মনে পড়বে তাহলে! তাই দলের কোনও কাজে আমাকে রাখা হয় না।”

এখানেই শেষ নয়। মোদির ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজকে আরও অস্বস্তির মুখে ফেলে স্বামীর মন্তব্য, “গোধরা কাণ্ডের জন্য আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়েছিল মোদির উপর। তখন ও আমাকে বলেছিল, ওবামাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলার জন্য। কারণ, গুজরাতি সংবাদপত্রে বারাক ওবামার সঙ্গে আমার ছবি প্রকাশিত হয়েছিল। হার্ভার্ডে ওবামা আমার ছাত্র ছিল!”

চব্বিশের লোকসভার পূর্বাভাসও বিশ্লেষণ করছেন সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেন, “কর্ণাটকের ফলের দিকে নজর রাখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দক্ষিণ্যের এই রাজ্যের ভোট। বিজেপি যদি কর্ণাটকে হেরে যায়, মোদির জন্য কঠিন সময় আসতে চলেছে।” তাহলে বিকল্প কে? স্বামীর সোজাসাপটা উত্তর, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্য প্রার্থী হতেই পারেন। সম্প্রতি ওঁর সঙ্গে আমার কথা হয়েছে। যোগ্য বিরোধী মুখ, লড়াকু নেত্রী। কমিউনিস্টদের হটিয়েছে। সিবিআই-ইডির ভয় দেখিয়ে ওঁকে ব্ল্যাকমেল করা যাবে না।” তবে রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রাকে খোঁচা দিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর কথায়, “ভারত তো জুড়েই আছে। সংবিধানই জুড়ে রেখেছে। নতুন করে আর কী জুড়বে!”

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...