Saturday, May 30, 2026

রাজভবনের কাছে বহুতলে আ*গুন! ঘটনাস্থলে রাজ্যপাল

Date:

Share post:

সাতসকালে রাজভবনের কাছে এক বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে।ডালহৌসি চত্বরের দাউদাউ করে বহুতলে আগুন দেখে খবর দেওয়া হয় দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে জোরকদমে আগুন নেভানোর কাজ।এদিকে আগুন লাগার খবর পেতেই রাজভবন থেকে বেরিয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস।বিধ্বংসী আগুনের ঘটনার খবর পেয়ে নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার আগেই ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:অ*শান্ত মণিপুর থেকে আরও ৩৫ জন পড়ুয়াকে ঘরে ফেরাল নবান্ন!

বুধবার সকাল ১০টা নাগাদ বিবাদী বাগ চত্বরে টেলিফোন ভবনের কাছেই একটি বহুতলে আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। যে বহুতলে ওই আগুন লেগেছে সেটির নাম শরাফ হাউস। তার ভিতরে রয়েছে বেশ কিছু অফিস। এর মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দফতরও। অনুমান, ওই ব্যাঙ্কের ক্যান্টিন থেকেই আগুন লেগেছে। কারণ আগুন লাগার আগে সেখান থেকে একটি জোরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তার পরেই আগুন ছড়িয়ে পড়ে শরাফ হাউসের উপরের বেশ কয়েকটি তলে।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। অন্তত দশটি ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে। কিন্তু নীচে দাঁড়িয়ে হোস পাইপের জল উপর পর্যন্ত না পৌঁছানোয় আগুন নেভাতে সমস্যা হচ্ছে বলে দমকলবাহিনী সূত্রে খবর। এলাকায় পৌঁছেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, ‘‘ওই বহুতলের ভিতরে কেউ আটকে নেই। তবে একজন রক্ষীর সামান্য জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’’ একই সঙ্গে কমিশনার জানিয়েছেন, ওই আগুন যাতে আশপাশের বহুতলগুলিতে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করা হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর। রাজ্যপালকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলতে।

 

 

Related articles

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...