Thursday, June 4, 2026

ইমরানের গ্রে.ফতারির পর নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও! আমেরিকা ও কানাডাতেও প্রতিবাদ

Date:

Share post:

মঙ্গলবারই গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে পার্ক আধা সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি। তারপর থেকেই বিক্ষোভে কার্যত জেরবার পাকিস্তান। এদিকে, লন্ডনেও পাকিস্তানের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও করে ফেলেছেন ইমরানের সমর্থকেরা। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। কানাডা, আমেরিকাতেও ‘ক্যাপ্টেন’কে গ্রেফতারির প্রতিবাদ জানানো হচ্ছে।যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

আরও পড়ুন:“রেল স্টেশনে আমার স্যুটকেস বয়ে নিয়ে যেতো”, কলকাতায় দাঁড়িয়ে মোদিকে তোপ সুব্রহ্মণ্যম স্বামীর

আল-কাদির ট্রাস্ট দুর্নীতিকাণ্ডে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরানকে গ্রেফতারির পর থেকেই অশান্ত হয়ে ওঠে পাকিস্তান। পাকিস্তানের প্রায় সবক’টি বড় শহরে পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর সমর্থকেরা। পিটিআই সমর্থকেরা হামলা করেন রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে। বিক্ষোভের আঁচ থেকে বাঁচেনি পেশোয়ার, করাচি, লাহোরের সেনা শিবির, ছাউনিও। এই পরিস্থিতিতে নাগরিকদের জন্য পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে একাধিক নির্দেশিকা জারি করেছে আমেরিকা, ইংল্যান্ড এবং কানাডা।

আমেরিকা গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। পাকিস্তানে তাদের যে সমস্ত কূটনীতিকরা আছেন, তাঁদের নিরাপত্তার দিকেও নজর রাখা হচ্ছে। একই ভাবে নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে ইংল্যান্ড এবং কানাডাও।

অন্যদিকে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডে বসবাসকারী পাকিস্তানিদের একটি অংশ ইমরানকে গ্রেফতারির প্রতিবাদে পথে নেমেছেন। আমেরিকায় সিএনএনের সদর দফতরের সামনে পাক সরকারের ‘গুন্ডামি’র প্রতিবাদ জানানো হয়। কানাডাতেও বিরাট জমায়েত থেকে ইমরানকে মুক্তি দেওয়ার দাবি ওঠে।

ইমরানকে গ্রেফতারি এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহকে রাজনৈতিক কারণে আইনশৃঙ্খলার অবনতি হিসাবেই দেখছে আমেরিকা। তাই আপাতত সে দেশে যাত্রার ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি না হলেও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই পদক্ষেপ নিয়েছে ইংল্যান্ড ও কানাডাও।

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...