Thursday, June 25, 2026

মহারাষ্ট্রে NEET পরীক্ষায় উলটো পোশাক পরার নির্দেশ, অ.স্বস্তিতে ছাত্রীরা!

Date:

Share post:

এ যেন উলট পুরাণ, সোজা নয় বরং পরনের পোশাক উল্টো করে পরে পরীক্ষা দেওয়া নির্দেশ এল মহারাষ্ট্রের কস্তুরবাই ওয়ালচাঁদ কলেজে (Kasturbai Walchand College, Maharashtra)। বিস্ফোরক অভিযোগ করেছেন মহারাষ্ট্রে (Maharashtra) মেডিক্যাল কলেজের (Medical College) প্রবেশিকা পরীক্ষা NEET দিতে আসা ছাত্রীরা।

 

কলেজ সূত্রে খবর টুকলি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আসলে কোনও কোনও ছাত্রী তাঁদের পোশাকের মধ্যেই উত্তর লিখে এনেছিলেন বলে সন্দেহ হওয়াতেই এমন নির্দেশ দেওয়া হয় বলে জানা যাচ্ছে। কিন্তু পোশাক পরিবর্তনের জন্য আলাদা কোনও জায়গা নির্দিষ্ট করা হয়নি। আর ঠিক এই কারণেই প্রবল সমস্যার মধ্যে পড়েন ছাত্রীরা। প্রকাশ্যে পোশাক বদলানোর কথা বলা হয়েছিল বলে তাঁরা অভিযোগ করছেন। NTA অবশ্য এখনই এই নিয়ে সরকারি কোনও বিবৃতি দেয়নি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে তাঁরা জানিয়েছেন।


 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...