Friday, June 26, 2026

উপনির্বাচনে হারের জের, সাগরদিঘির প্রার্থীকে সাংগঠনিক পদ থেকে সরালো তৃণমূল! নতুন দায়িত্বে কে?

Date:

Share post:

মুর্শিদাবাদ জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) “নবজোয়ার” কর্মসূচির পর সাগরদিঘিতে শাসন দল তৃণমূলের সংগঠনে রদবদল। ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে(Debasish Banerjee)। সাগরদিঘি উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন দেবাশিসবাবু। কিন্তু হেরে যান তিনি। এবার ব্লক সভাপতির দায়িত্বে এলেন শামসুল হুদা (Shamshul Huda)।

সূত্রের খবর, সাগরদিঘি উপনির্বাচনের হারের পর থেকেই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে দলের অন্দরেই। শেষপর্যন্ত ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। তবে জানা গিয়েছে, রাজ্য কমিটির নির্দেশে ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দলের সাংগঠনিক জেলা সম্পাদক করা হয়েছে দেবাশিসবাবুকে।

প্রসঙ্গত, সাগরদিঘিতে হারের পর ফলাফল নিয়ে কাটাছেঁড়া হয় তৃণমূলের অন্দরে। হারের কারণের ময়নাতদন্তে চারজন নেতাকে সাগরদিঘি পাঠিয়ে রিপোর্ট নেন খোদ দলনেত্রী ।মমতা বন্দ্যোপাধ্যায়। স্রেফ অন্তর্তদন্তের নির্দেশ নয়, মুর্শিদাবাদের তৃণমূলের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।


 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...