Tuesday, March 24, 2026

জোট নিয়ে অধীরের বক্তব্যকে পাত্তা দিতে নারাজ নওশাদ

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটে বাম-কংগ্রেস-আইএসএফের ‘যৌথমঞ্চ’ মুখ থুবড়ে পড়েছিল। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী সাফাই দিয়েছিলেন, আইএসএফের সঙ্গে তাঁদের কোনও জোট ছিল না। জোট ছিল সিপিএমের সঙ্গে। বারবার আইএসএফকে এভাবে ‘কাঠগড়া’য় তোলা হলেও, নওশাদ সিদ্দিকি কোনওদিনই এ নিয়ে কিছু বলেননি। সাগরদিঘি উপনির্বাচনে বায়রন বিশ্বাসের জয় কংগ্রেসকে পায়ের তলায় মাটি দিয়েছে বলে ধারণা অধীরের।

তবে এবার এ নিয়ে অধীরকে খোলামেলা নিশানা করলেন সবে ধন নিলমণি আইএসএফ বিধায়ক তথা সংযুক্ত মোর্চার একমাত্র জয়ী প্রার্থী নওশাদ সিদ্দিকি। তাঁর সাফ কথা, একদিনে সংযুক্ত মোর্চা তৈরি হয়নি। বাম ও কংগ্রেসের বর্ষীয়ান নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনার পরই একুশের সেই সংযুক্ত মোর্চা তৈরি হয় বলে এদিন দাবি করেন নওশাদ।

২০২১-এর ব্রিগেডে রবিবারের এক দুপুরে মঞ্চে তখন বক্তব্য রাখছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রয়েছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। হঠাৎই মহম্মদ সেলিমের হাত ধরে সেই ব্রিগেড মঞ্চে ওঠেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি ও নওশাদ। আব্বাসকে দেখে এগিয়ে যান সূর্যকান্ত মিশ্র। আব্বাসের সঙ্গে হাত মেলান বিমান বসুও। এরপরই আচমকা মঞ্চের পরিবেশে বদল। বক্তব্য থামিয়ে দেন অধীর চৌধুরী।

এরপর প্রদেশ কংগ্রেস সভাপতি স্পষ্ট জানান, আইএসএফের সঙ্গে কংগ্রেসের জোটের কোনও প্রশ্নই নেই। অন্যদিকে সিপিএম বারবারই আইএসএফের সঙ্গে সামঞ্জস্য রেখে চলার পক্ষে। নওশাদ সিদ্দিকি গ্রেফতার হওয়ার পর পথেও নেমেছিল সিপিএম।
এই আবহে পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের সিউড়িতে আজ এক মঞ্চে সভা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর। আরও এক ভোটের আগে জোটের বার্তার সম্ভাবনা প্রবল।
তাহলে এ ভোটে কি একাই লড়বে আইএসএফ? এ প্রশ্নের জবাবে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, একুশের ভোটের আগে যে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, তা একাধিকবার বাম-কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই হয়েছে। এখনই এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

 

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...