Monday, April 6, 2026

সিবিএসই-র দ্বাদশের পর দশমের রেজাল্ট আউট! কীভাবে দেখা যাবে রেজাল্ট জেনে নিন

Date:

Share post:

শুক্রবার দ্বাদশ শ্রেণির পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম শ্রেণিরও ফল প্রকাশিত হয়েছে। এ বছর সিবিএসই দশম শ্রেণিতে পাশের হার ৯৩.১২ শতাংশ। ২০১৯ সালে কোভিড অতিমারির সময় এই পাশের হার ছিল ৯১.১০ শতাংশ। এ বছর সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ। সেই পরীক্ষা শেষের দুমাস পার হওয়ার আগেই প্রকাশিত হল ফল। এবার জেনে নিন কীভাবে দেখা যাবে রেজাল্ট?

আরও পড়ুন:প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বিকাশ

সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও UMANG অ্যাপ, Digilocker, মেসেজের মাধ্যমেও ফলাফল জানা যাবে।
একনজরে দেখে নিন কীভাবে দেখবেন রেজাল্ট-
১)অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in-তে যেতে হবে।
২)হোমপেজে ‘CBSE class 10th Result’ লিঙ্কে ক্লিক করুন
৩)প্রয়োজনীয় তথ্য (পরীক্ষার্থীর রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিড কার্ড আইডি ) দিয়ে লগ ইন করুন। রেজাল্টের পেজ খুলে যাবে।
৪) রেজাল্টের পেজ খুলে গেলে সেটা ডানদিকে ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করলেই মার্কশিট নিতে পারবে পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত , অতিমারি পর্বের পর এবারই প্রথম খাতায় কলমে পরীক্ষা হয়েছিল সিবিএসই (CBSE) দশম শ্রেণির। এবার পাশের হার ৯৩.১২ শতাংশ। ২০১৯ সালে এই হার ছিল ৯১.১ শতাংশ। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল দশম শ্রেণির পরীক্ষা। শেষ হয় ২১ মার্চ।এবার মোট ২১১৬২০৯ জন পরীক্ষা দিয়েছিল। ছাত্রের সংখ্যা ছিল ৮৯৪৯৯৩। ১২২১১৯৫ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল।সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার চূড়ান্ত রেজাল্টে প্রথম এবং দ্বিতীয় টার্মের মোট নম্বর যোগ করে দেওয়া হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...