Monday, April 6, 2026

জামিন পেতেই পাক আধিকারিককে একহাত নিলেন ইমরান

Date:

Share post:

জামিন পাওয়ার পরই আক্রমণাত্মক ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী শনিবার রাত ৮টায় নিজের বাড়ি থেকেই একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই পাক সেনার বিরুদ্ধে রীতিমতো আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে। জেল থেকে মুক্তি পাওয়ার পরই দেশের গণতন্ত্র নিয়ে সরব হলেন ইমরান খান। ইসলামাবাদ থেকে লাহোরে ফিরেই শনিবার ইমরান খান পাকিস্তানের জনতার উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, “পাকিস্তানের গণতন্ত্র সুতোয় ঝুলছে।”

আরও পড়ুন:দীর্ঘ নাটকের অবসান! বাড়ি ফিরেই বিস্ফো.রক ইমরান

সাংবাদিক বৈঠকে ইমরান বলেন, ”আপনারা রাজনীতিতে ঝাঁপিয়ে পড়লেন। কেন আপনারা নিজেরাই একটা পার্টি তৈরি করছেন না। কে আপনাদের অধিকার দিল আমার বিরুদ্ধে এমন সব জঘন্য অভিযোগ আনার? আপনাদের লজ্জা করা উচিত! আপনারা বলে বেড়াচ্ছেন আমি সেনার যা ক্ষতি করেছি আর কেউ করেনি! আপনার বলছেন আমাদের চূর্ণ করে দেবেন?”
রীতিমতো আবেগতাড়িত হয়ে পাক সেনা অফিসার জেনারেল আহমেদ শরিফ চৌধুরী, যিনি ইমরানকে ‘ভণ্ড’ বলেছিলেন, তাঁকে খোঁচা মেরে পিটিআই নেতা বলেন, ”শুনুন মিস্টার ডিজি আইএসপিআর! আমি যখন আমার দেশকে প্রতিনিধিত্ব করছিলাম আর দেশের হয়ে সুনাম কুড়োচ্ছিলাম, তখন আপনার জন্মও হয়নি।”
আল কাদির ট্রাস্ট মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো গ্রেফতার করে ইমরান খানকে। কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্টের তরফে এই গ্রেফতারিকে অবৈধ বলে ঘোষণা করা হয় এবং অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়। এরপরই শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান খান। তাঁকে দুই সপ্তাহের জন্য জামিন দিয়েছে আদালত। দুইদিন জেলবন্দি থাকার পর শনিবার মুক্তি পান ইমরান খান।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...