Tuesday, April 14, 2026

সুস্থ হচ্ছেন রাহুল, ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কে এল রাহুল। চলতি আইপিএল-এ রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান রাহুল। সদ‍্য হয়েছে অস্ত্রোপচার। আর শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ক্রাচ হাতে নিজের ছবি দেন ভারতীয় দলের উইকেটরক্ষক।

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul👑 (@klrahul)

শনিবার রাহুল যে ছবি দিয়েছেন, তাতে দেখে বোঝা যাচ্ছে, লন্ডনের রাস্তায় ক্রাচ নিয়ে হাঁটছেন তিনি। একটি ছবিতে আবার স্ত্রী আথিয়া শেট্টিকেও দেখা গিয়েছে তাঁর সঙ্গে। গত ১ মে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় ঊরুর পেশিতে চোট পেয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। এরপরই চোটের কারণে আইপিএল-এর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে যান রাহুল। ভারতীয় দলে রাহুলের পরিবর্ত হিসাবে এসেছেন ঈশান কিষান। ওপর দিকে লখনৌ দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুনাল পান্ডিয়া।

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়েন ওয়ার্নার, টপকে যান সেহবাগকে


 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...