Saturday, June 13, 2026

AAP কর্মীকে পেটা.নোর নির্দেশ হরিয়ানার মুখ্যমন্ত্রীর, ভাই.রাল ভিডিও!

Date:

Share post:

হরিয়ানার সিরসাতে (Haryana’s Sirsa) পাবলিক ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম চলাকালীন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের (Haryana Chief Minister Manohar Lal Khattar) কাণ্ডে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো ছি ছি পড়ে গেছে চারিদিকে। কী এমন কাজ করলেন মুখ্যমন্ত্রী? একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই মনোহর লাল খাট্টারের (Chief Minister Manohar Lal Khattar) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিরোধীরা। ভিডিওতে দেখা যাচ্ছে জনসাধারণের সঙ্গে কথাবার্তা বলছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। সেই কর্মসূচি চলাকালীন তিনি একজন আম আদমি পার্টি (AAP) কর্মীকে পিটিয়ে সেখান থেকে বাইরে বের করে দেওয়ার করার নির্দেশ দিচ্ছেন। এরপরই সেই আম আদমি পার্টির নেতাকে মারধর করে তৎক্ষণাৎ জনসভা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনার ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন আপ নেতা অনুরাগ ধান্দা (Anurag Dhanda) । তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদক্ষেপের নিন্দা করে বলেন, হরিয়ানা সরকার স্বৈরাচারী আচরণ করছে। অনুরাগ বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্য পুলিশ নানাভাবে আম আদমি পার্টির নেতা কর্মী থেকে সমর্থকদের ওপর অত্যাচার চালাচ্ছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপিকে মানুষ উচিত শিক্ষা দেবে বলেই জানিয়েছেন অনুরাগ ধান্দা। এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে অনুরাগ বলেন, বিজেপি এখন ভয় পাচ্ছে। আগে মনোহর লাল খাট্টারের স্বপ্নে আসতেন অরবিন্দ কেজরিওয়াল। এখন আপ কর্মীদের স্বপ্ন দেখে অস্বস্তি বোধ করছেন মুখ্যমন্ত্রী। আসলে বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে সেটা বুঝতে পেরেই এমন কাণ্ড বলে কটাক্ষ বিরোধীদের।

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...