Friday, April 3, 2026

ঝড়ে লন্ড.ভন্ড মহানগরী: গাছ পড়ে কলকাতায় যান চলাচল ব্যা.হত, বিপ.র্যস্ত ট্রেন চলাচলও

Date:

Share post:

অল্প সময়ের ঝড়ে লন্ডভন্ড মহানগরী। সন্ধে ৬টা নাগাদ কলকাতার আকাশ কালো করে আসে। এর পরেই প্রবল ঝড়। ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যায়। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুলও বৃষ্টি হয়। রেড রোড ও বিজন স্ট্রিট-সহ ১০ জায়গায় গাছ ভেঙে পড়েছে। রেড রোডে পাঁচিলও পড়ে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী রাস্তায় নেমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে।

কলকাতার পাশাপাশি, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনাতেও প্রবল ঝড় হয়, সঙ্গে বৃষ্টি। ফের ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ে দাপটে শিয়ালদহ মেইন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। দক্ষিণ বারাসত ও জয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল বন্ধ। কাঁকিনাড়া-শ্যামনগরের মধ্যে লাইনে গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ। তবে, ভ্যাপসা গরম থেকে কিছু স্বস্তি মিলেছে।

আরও পড়ুন- ভেঙে পড়বেন না: চাকরিহারাদের পাশে মমতা, রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...