Monday, April 13, 2026

রাজ্যের বকেয়ার দাবি জানাতেই নীতি আয়োগের বৈঠক যোগ দেবেন, জানালেন মমতা

Date:

Share post:

২৭ মে নতুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে প্রবল আক্রমণ করে মমতা বলেন, তাঁকে সবার শেষে বলতে দেওয়া হয়। তবু, রাজ্যের বকেয়া আদায়ে তিনি দিল্লি (Delhi) যাবেন।

রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের কাছে একাধিকবার জোরালো দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। একই সঙ্গে নীতি আয়োগের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দোপাধ্যায়। বৈঠকে তাঁকে নিজের বক্তব্য বলার যথাযথ সময় দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি। বলেন, ১০০ দিনের কাজ, আবাস, গ্রাম সড়ক যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, আগে পরিকল্পনা কমিশনে প্রতিটি রাজ্যের কথা শোনা হত। এখন নীতি আয়োগ বৈঠকে গিয়ে ২ ঘণ্টা বসে থাকতে হয়। কোনও কথা শোনা হয় না। তীব্র কটাক্ষ করে মমতা বলেন, একজন নিজেই জ্ঞান সম্বলিত ভাষণ দিয়ে যান। কিন্তু, রাজ্যের কথা বিশেষত বাংলার কথা গুরুত্ব দিয়ে শোনা হয় না।

এদিন ফের মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে রাজ্যের নাম পরিবর্তন প্রসঙ্গ। বলেন, রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’। তাই যে কোনও বৈঠকে সবার শেষে বলার সুযোগ পায় বাংলা। তবে, রাজ্যের কথা তুলে ধরতে ২৭ মে দিল্লি যাবেন মমতা। বলেন, “বাংলার বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছি।“ রাজ্যের প্রাপ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি বকেয়া টাকা মেটানোর দাবিতে সরব হবেন তিনি।

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...