Tuesday, March 3, 2026

বিকাশ ভবনের কার্নিশের চাঙড় ভেঙে বিপত্তি! গু.রুতর জ.খম ৩

Date:

Share post:

দিনের ব্যস্ততম সময়ে আচমকাই ভেঙে পড়ল বিকাশ ভবনের (Bikash Bhawan) কার্নিশের চাঙড়। দুর্ঘটনায় গুরুতর জখম ৩ জন। জানা গিয়েছে, সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে আচমকা এমন দুর্ঘটনায় বিকাশ ভবন চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি এদিনের দুর্ঘটনার (Accident) জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়িও।

সোমবার (Monday) সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দুনে কর্মীতে ভরা ছিল বিকাশ ভবন। দুপুর গড়াতেই আচমকা ঘটে যায় দুর্ঘটনা। জানা গিয়েছে, এদিন বিকাশ ভবনের সামনের দিকের কার্নিশের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় সেখানেই উপস্থিত ছিলেন ২ নিরাপত্তারক্ষী এবং অপর এক কর্মী বিকাশ ভবন থেকে বের হচ্ছিলেন। তবে আচমকাই দুর্ঘটনার জেরে তিনজনই গুরুতর জখম হন। একজনের মাথা ফেটে যায় বলে খবর। অন্যদিকে, এদিন দমকলের প্রধান সচিবের গাড়িও চাঙড় পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এরপরই দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত এক ব্যক্তিজানান, আমি দুপুরে অফিস থেকে বের হচ্ছিলাম। আচমকাই এমন ঘটে গেল। চাঙড়ে চাপা পড়ে গেলাম। এক মুহূর্তের জন্য মনে হল আমি মারা গেছি। তারপর সকলে আমাকে উদ্ধার করল। আমি অজ্ঞান হয়ে পরেছিলাম। পরে আমার জ্ঞান ফেরে। তবে আচমকা কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

 

spot_img

Related articles

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...

রঙের উৎসব জাত-ভাষা-ধর্ম দেখে না, দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা অভিষেকের

দোল-হোলি মানেই রঙের উৎসব। আর রং জাতপাত-ধর্ম-ভাষা কোনও কিছুতেই থেমে থাকে না। এই বিশেষ দিনে সকলকে দোল ও...

সর্বনিম্ন তাপমাত্রা পতনেও কমছে না গরম, দোলের সকালে বাড়ছে রোদের তেজ

বসন্তের রঙিন উৎসবে ধাক্কায় পারদ নামলো পাঁচ ডিগ্রি, কিন্তু গরম কমলো কি? আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

শান্তির হোলি-দোল আনুক মানুষের পবিত্র সম্প্রীতি: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দোল বসন্তের উৎসব। শিমুল-পলাশের প্রকৃতিও রঙিন হয়ে ওঠে। গাছপালা রঙিন হয়ে ওঠে, নতুন ফুল ফোটে, নতুন পাতা আসে।...