Saturday, June 27, 2026

২০১৬ থেকে কোনও তদন্ত হয়নি আদানির সংস্থায়, সুপ্রিম কোর্টে জানালো সেবি

Date:

Share post:

হিন্ডেনবার্গের রিপোর্ট(Hindenburg Report) প্রকাশের আগেই সেবি আদানি গোষ্ঠীর সংস্থাগুলির ‘কারচুপি’ নিয়ে তদন্ত করছে। সম্প্রতি এমনটাই দাবি করেছিলেন কিছু মামলাকারী। তার ভিত্তিতে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার(SEBI) তরফে জানিয়ে দেওয়া হল ২০১৬ সাল থেকে শিল্পপতি গৌতম আদানিরGautam Adani) কোন সংস্থার তদন্ত করেনি সেবি। সুপ্রিম কোর্টের হলফনামা দিয়ে সোমবার এমনটাই জানালো তারা।

এর পাশাপাশি সোমবার হলফনামা জারি করে সেবির তরফে বলা হয়েছে, শেয়ার বাজারের কারচুপি সংক্রান্ত তদন্তে তাদের আরও কিছুটা সময় লাগবে। তবে এই বিষয়ে সেবিকে অতিরিক্ত সময় দেওয়া হবে কি না, তা ঠিক করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। অবশ্য গত শুক্রবারই শীর্ষ আদালতে সেবি জানিয়েছিল, তদন্তে তাদের আরও ৬ মাস লাগবে। পাল্টা আদালত জানায়, তদন্তের জন্য অনন্তকাল সময় নিতে পারে না সেবি। আমরা অগস্টের মাঝামাঝি সময়ে মামলাটি নথিভুক্ত করব। তখনই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। এই পরিস্থিতিতে আদেও তদন্তের জন্য বাড়তি সময় সেবিকে দেওয়া হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ গৌতম আদানির সংস্থায় কারচুপির অভিযোগ তুলে এক রিপোর্ট প্রকাশ্যে আনে হিন্ডেনবার্গ রিসার্চ। আদানি সঙ্কটের ফল খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট। সেই কমিটিতে শেয়ার বাজার সংক্রান্ত বিশেষজ্ঞেরা ছাড়াও এক জন বিচারপতিকে রাখার প্রস্তাব দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। সেইমতো গত ২ মার্চ অবসরপ্রাপ্ত বিচারপতি এ এম সাপ্রের নেতৃত্বে ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করে সেবিকে তদন্ত করতে বলে শীর্ষ আদালত।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...